জয়ে ফিরেছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:২৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪২

তৃতীয় গোল করে সালাহর উদযাপন জয়খরা কাটিয়ে শীর্ষস্থানে ম্যানসিটির সঙ্গে আবার ব্যবধান বাড়ালো লিভারপুল। শনিবারের ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডে এএফসি বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়েছে তারা। আরেক ম্যাচে হাডার্সফিল্ড টাউনকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল।

লিস্টার সিটি ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে টানা ড্রর পর জয়ের দেখা পেলো লিভারপুল। তাতে ম্যানসিটিকে (৬২) পেছনে ফেলে এককভাবে শীর্ষস্থান দখল করলো তারা। সমান ২৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে সবার উপরে ইয়ুর্গেন ক্লপের দল। রবিবার তাদের সঙ্গে ব্যবধান কমানোর লক্ষ্যে চেলসির মুখোমুখি হবে ম্যানসিটি।

১২ মিনিটে লিভারপুলের গোলচেষ্টা ব্যর্থ করেন আর্তুর বোরুচ। সাদিও মানের বাড়িয়ে দেওয়া বলে ফিরমিনোকে প্রতিহত করেন বোর্নমাউথ গোলরক্ষক। ম্যাচের সময় আধঘণ্টা না হতেই এগিয়ে যায় লিভারপুল। জেমস মিলনারের ক্রস থেকে মানের লক্ষ্যভেদী হেডে ২৪ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা।

অ্যান্ড্রু রবার্টসনের অ্যাসিস্টে ৩৪ মিনিটে জর্জিনিও উইনালডামের গোলে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। বিরতিতে যাওয়া মুহূর্তে মোহাম্মদ সালাহ গোলবঞ্চিত হন। রবার্টসনের ক্রস কুক ব্লক করলেও বল পায়ে পান মিশরীয় ফরোয়ার্ড, কিন্তু তার ভলি রুখে দেন বোরুচ।

অবশ্য গোল না পাওয়ার আক্ষেপ দ্বিতীয়ার্ধের শুরুতে মেটান সালাহ। ৪৮ মিনিটে ফিরমিনোর অ্যাসিস্টে বাঁকানো শটে বোরুচকে পরাস্ত করেন গত প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়। ৮ মিনিট পর মানের হেড গোলবারের পাশ দিয়ে যায়। সালাহ তার দ্বিতীয় গোল করতে পারেননি ক্রসবারের বাধায়। ফিরমিনোর সঙ্গে ওয়ান টু পাসে ৭৬ মিনিটে তার জোরালো শট ক্রসবারে লাগে। ৯০ মিনিটে অ্যালেক্স আর্নল্ডকে রুখে দিয়ে ব্যবধান বাড়তে দেননি বোরুচ।

এদিকে হাডার্সফিল্ড টাউনের মাঠে জয়ে ফিরেছে ম্যানসিটির কাছে আগের ম্যাচ হারা আর্সেনাল। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় তারা। ১৬ মিনিটে অ্যালেক্স আইওবি খোলেন গোলমুখ। বিরতিতে যাওয়ার এক মিনিট আগে আলেক্সান্দ্রে ল্যাকাজেত্তে ২-০ করেন। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে প্রতিপক্ষকে গোল উপহার দেয় গানাররা। আত্মঘাতী গোল করেন সিড কোলাসিনাক।

এই জয়ে ২৬ ম্যাচে চেলসির সমান ৫০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরেই থাকলো আর্সেনাল। এক ম্যাচ কম খেলে তাদের উপরে চেলসি। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম