জয়ে ফিরেছে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪৭

রোনালদো ও খেদিরার গোল উদযাপন ইতালিয়ান কাপে হার ও সিরি ‘এ’তে ড্রয়ের পর জয়ের দেখা পেলো জুভেন্টাস। রবিবার শীর্ষ লিগে ৩-০ গোলে তারা জিতেছে সাসসুওলোর মাঠে।

ফিওরেন্তিনার মাঠে নাপোলির গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ব্যবধান আরও বাড়ানোর সুযোগ ছিল জুভেন্টাসের সামনে। তারা সেটা লুফে নিলো শতভাগ। ২৩ ম্যাচ শেষে দ্বিতীয় দল নাপোলির (৫২) চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে থেকে লিগ টেবিলের শীর্ষে জুভরা (৬৩)।

২৩ মিনিটে সামি খেদিরা গোলমুখ খোলেন। মিরালেম পিজানিচের কর্নার থেকে দ্বিতীয়ার্ধে ক্রিস্তিয়ানো রোনালদো খালি জালে বল জড়িয়ে লিগের শীর্ষ গোলদাতার আসনে ফেরেন। প্রতিপক্ষের মাঠে তৃতীয় গোল করেন এমরে ক্যান।

পাউলো দিবালাকে এদিন বেঞ্চে রেখে আক্রমণে ফেডেরিকো বার্নার্ডেসচিকে নামান জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। গোলপোস্টের নিচে ফেরেন উজচেখ শেসনি। সাবেক আর্সেনাল গোলরক্ষকের শুরুতেই কঠিন পরিস্থিতির সম্মুখীন হন। চতুর্থ মিনিটে ফিলিপ দুরিচিচের সঙ্গে সংঘর্ষে পেনাল্টির আশঙ্কায় পড়েন তিনি। যদিও রেফারি পাউলো মাজ্জোলেনি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখেন।

লিগে আগের ম্যাচে পার্মার বিপক্ষে ঘরের মাঠে ৩-১ গোলে এগিয়ে গিয়েও ৩-৩ গোলের ড্রয়ে পয়েন্ট হারায় জুভেন্টাস। এবার কোনও হতাশার মুখোমুখি হতে হয়নি তাদের। রোনালদোর চেষ্টা গোলরক্ষক আন্দ্রে কোনসিগলি রুখলেও খেদিরা ২৩ মিনিটে গোলমুখ খোলেন।

ম্যাচ শেষ হওয়ার ২০ মিনিট আগে রোনালদো লিগ মৌসুমের ১৮তম গোল করেন। এই গোলে আবার সিরি ‘এ’র শীর্ষ গোলদাতার আসনে বসেন পর্তুগিজ ফরোয়ার্ড।

রোনালদো ও দিবালার সমন্বিত চেষ্টায় ৮৬ মিনিটে কোনাকুনি নিচু শটে ৩-০ করেন ক্যান।

পরের সপ্তাহে জুভেন্টাস সিরি ‘এ’তে স্বাগত জানাবে ফ্রোসিনোনকে। তারপর অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ খেলতে ওয়ান্দা মেত্রোপোলিতানোতে যাবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক