ফুটবলের উন্নয়নে পরিকল্পনা মন্ত্রীর আশ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৯

বঙ্গমাতা গোল্ডকাপের সম্প্রচার স্বত্ব অনুষ্ঠানে কথা বলছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান শুরু হচ্ছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল। আগামী ২৩ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ৬ দেশের অংশগ্রহণে প্রতিযোগিতাটির প্রথম আসর বসবে ঢাকায়। এই প্রতিযোগিতার সম্প্রচার স্বত্ব চুক্তির অনুষ্ঠানে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা গোল্ডকাপের সম্প্রচার স্বত্ব পেয়েছে বেসরকারি টিভি চ্যানেল আরটিভি। মঙ্গলবার বিপণন স্বত্ব পাওয়া কে-স্পোর্টসের সঙ্গে আরটিভির চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী বেসরকারি টিভি চ্যানেলটি বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ ফুটবলের সব ম্যাচ সরাসরি দেখাবে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ফুটবলের উন্নয়নে তার প্রতিশ্রুতি, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব ক্ষেত্রে উন্নয়নের কাজ চলছে। খেলাধুলা নিয়ে আমরা গর্ববোধ করি। সরকার এই কাজের সঙ্গে থাকবে। আমরা চাই প্রতিটি ইতিবাচক ক্ষেত্রে উন্নতি হোক। যা প্রয়োজন হবে, আমরা সর্বোচ্চটা দিয়ে খেলাধুলায় ব্যয় করতে আগ্রহী।’

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বক্তব্য, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ হচ্ছে। এখন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা হবে। মেয়েরা ফুটবলে বেশ উন্নতি করছে। সামনের দিকে তারা আরও ভালো করবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ