‘নেইমার-কাভানির অভাব পূরণ করতে পারবে না এমবাপে’

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫০ আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫০

নেইমার-কাভানির সঙ্গে এমবাপে কাইলিয়ান এমবাপের ওপর কোনও চাপ তৈরি করতে চান না প্যারিস সেন্ত জার্মেই কোচ থোমাস টুখেল। ইনজুরিতে ছিটকে যাওয়া নেইমার ও এদিনসন কাভানির জায়গা পূরণ করার প্রত্যাশা এই ফরাসি তরুণের ওপর মোটেও রাখছেন না তিনি।

মঙ্গলবার দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে পিএসজি। ইউরোপিয়ান প্রতিযোগিতায় বরাবরই ভোগা ফরাসি চ্যাম্পিয়নরা শেষ ষোলোর লড়াইয়ের আগে হারিয়েছে দলের সেরা দুই খেলোয়াড় নেইমার ও কাভানিকে। পায়ের চোটে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকার, আর নিতম্বের চোটে মাঠের বাইরে উরুগুইয়ান স্ট্রাইকার।

তাদের অনুপস্থিতিতে পিএসজির শক্তি অনেকটাই কমে গেছে ফর্মের তুঙ্গে থাকা ম্যানইউয়ের বিপক্ষে। স্বাভাবিকভাবেই কাভানির ওপর প্রত্যাশার বাড়তি চাপ এসে পড়েছে। যদিও পিএসজি কোচ শিষ্যের ওপর কোনও চাপই পড়তে দিতে রাজি নন। স্পষ্টই জানিয়ে দিয়েছেন, নেইমার ও কাভানির অভাব পূরণ করতে পারবেন না ফরাসি ফরোয়ার্ড।

সোমবার সংবাদ সম্মেলনে টুখেল বলেছেন, ‘এমবাপের ওপর চাপ তৈরি করার কোনও মানে নেই। নেইমার ও কাভানির জায়গা পূরণ করার কাজ তার নয়, সে তো আর একা তিনজনের কাজ করতে পারবে না। ও স্বাধীনভাবে খেলবে। ওকে পাস দিয়ে আমাদের সাহায্য করতে হবে।’

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নেইমারের মতো খেলোয়াড়কে মিস করাটা যে কোনও কোচের ক্ষেত্রে স্বাভাবিক। টুখেল গোপন করলেন না ব্রাজিলিয়ান তারকার অভাব, ‘কথাটা অন্যভাবে বলি, (পল) পগবা না থাকলে ম্যানচেস্টার ইউনাইটেড কি তাকে মিস করবে না? (মার্কাস) রাশফোর্ডকে কি মিস করবে না? অবশ্যই তারা করবে। আপনি কখনোই এই ধরনের খেলোয়াড়ের বিকল্প পাবেন না। নেইমার ইউরোপের অন্যতম প্রধান খেলোয়াড়, আর আমরা তাকে মিস করছি।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আসামি ধরতে গিয়ে গুলিসহ পিস্তল হারালেন এসআই, উদ্ধার হলো যেভাবে
আসামি ধরতে গিয়ে গুলিসহ পিস্তল হারালেন এসআই, উদ্ধার হলো যেভাবে
মার্কিন প্রতিনিধি পরিষদে ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতার পথে ডেমোক্র্যাটরা
মার্কিন প্রতিনিধি পরিষদে ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতার পথে ডেমোক্র্যাটরা
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
জাতীয় গ্রিডে সৌরবিদ্যুতের অবদান ৪ শতাংশ: দীর্ঘমেয়াদে কার্যকর কতটা
জাতীয় গ্রিডে সৌরবিদ্যুতের অবদান ৪ শতাংশ: দীর্ঘমেয়াদে কার্যকর কতটা
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছেন গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা
শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছেন গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা