লিগ শিরোপার আশা ছাড়ছেন না রিয়াল কোচ

স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫০

সান্তিয়াগো সোলারি লা লিগায় আগের ম্যাচে ডার্বি জিতে শীর্ষে থাকা দল বার্সেলোনার সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে এনেছিল রিয়াল মাদ্রিদ। উঠেছিল দুই নম্বরে। কিন্তু রবিবার ঘরের মাঠে জিরোনার কাছে হেরে আবার বার্সা ও অ্যাতলেতিকো মাদ্রিদের পেছনে পড়ে গেছে তারা। এক নম্বর আসন থেকে ৯ পয়েন্ট দূরে থাকলেও শিরোপার দৌড়ে হাল ছাড়ছেন না কোচ সান্তিয়াগো সোলারি।

২৪ ম্যাচ শেষে ৫৪ পয়েন্টে সবার উপরে বার্সা। ৪৭ পয়েন্ট নিয়ে তাদের পরে আছে অ্যাতলেতিকো। রিয়াল ৪৫ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে। তবে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এখনই শেষ দেখছেন না সোলারি।

কোপা দেল রে সেমিফাইনাল ও চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগ শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে রিয়াল। তারপরও শীর্ষ ঘরোয়া ফুটবলকে গুরুত্ব দিচ্ছেন তিনি, ‘সবসময় লিগকে এগিয়ে রাখবো। আমাদের দ্রুত ঘুরে দাঁড়াতে এবং এগিয়ে যেতে হবে। তিন প্রতিযোগিতার সবগুলো এখনও আমাদের জন্য উন্মুক্ত।’

নিষেধাজ্ঞার কারণে লুকা মদরিচকে এদিন পায়নি রিয়াল। এতে মাঝমাঠে ছিল শূন্যতা। ডগলাস লুইস খুব সহজেই কাসেমিরোকে পেছনে ফেলে জিরোনার জয়সূচক গোল বানিয়ে দেন।

ক্রোয়েট তারকার অনুপস্থিতি দলে প্রভাব রেখেছে কিনা প্রশ্নে সোলারির জবাব, ‘যে থাকে না (দলে) তাকে নিয়ে চিন্তা করা অযথা একটা ব্যাপার। আমাদের যা আছে, সেটা নিয়েই খেলতে হবে। এই দল সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া। ফুটবল হচ্ছে দলগত খেলা এবং মাঠজুড়ে খেলোয়াড়রা থাকে। জিরোনা খুব ভালো খেলেছে, তারা শক্তিশালী দল ছিল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে তারা ঘুরে দাঁড়িয়েছে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম