নেইমার-এমবাপের পিএসজিতে থাকা ‘২০০০ ভাগ’ নিশ্চিত!

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৭

নেইমার-এমবাপের পিএসজিতে থাকা ‘২০০০ ভাগ’ নিশ্চিত! পার্ক দে প্রিন্সেস থেকে নেইমার ও কাইলিয়ান এমবাপের অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই বললেন নাসের আল-খেলাইফি। প্যারিস সেন্ত জার্মেই প্রেসিডেন্ট ‘২০০০ ভাগ’ নিশ্চিত, তাদের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় থাকছেন।

ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র (এফএফপি) নিয়ম মানতে নেইমার কিংবা এমবাপেকে বিক্রি করার দরকার হবে না জানালেন লিগ ওয়ান ক্লাবের প্রেসিডেন্ট।

পিএসজির দুই তারকা থাকছেন কিনা প্রশ্নে আল-খেলাইফি বলেছেন, ‘এটা শুধু শতভাগ না, ২০০০ ভাগ নিশ্চিত। তারা পিএসজিতেই থাকবে।’

মিডিয়ার গুঞ্জনের জবাবে পিএসজি প্রেসিডেন্ট বলেন, ‘অনেক সংবাদমাধ্যম বিশেষ করে ফ্রান্সে দাবি তুলেছে নেইমার কিংবা এমবাপেকে বিক্রি করে দিতে হবে আমাদের। কিন্তু আমি নিশ্চিত করতে চাই তারা দুজন এখানে থাকবে।’

ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে মেনেই খেলোয়াড় কেনা হবে জানান আল-খেলাইফি, ‘অবশ্যই আমরা খেলোয়াড় কিনতে চাই। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের গঠননীতির মধ্যে থেকে সেটা করা হবে। আমরা আত্মবিশ্বাসী এ ব্যাপারে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী