পিএসজির জয়ে অনন্য এমবাপে

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৪

এমবাপে জোড়া গোল করেছেন ঘরের মাঠে টানা ১৪তম জয় পেয়েছে প্যারিস সেন্ত জার্মেই। নিমেসকে ৩–০ গোলে হারাতে জোড়া গোল করেছেন কাইলিয়ান এমবাপে।

এই জয়ে লিগ ওয়ানে ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন এমবাপে। ৪৫ বছরের মধ্যে প্রথম সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড।

পার্ক দে প্রিন্সেসে ৬৯ মিনিটের লক্ষ্যভেদে লিগে গোলের হাফসেঞ্চুরি করেন ফরাসি ফরোয়ার্ড। খেলা শেষের এক মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপে।

২০ ম্যাচে ২২ গোল করে এখন লিগের সর্বোচ্চ গোলদাতা বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়।

এর আগে ৪০ মিনিটে মার্কো ভেরাত্তির পাসে প্রথম গোল করেন ক্রিস্টোফার এনকুকু।

২৫ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। এক ম্যাচ বেশি খেলে ৫১ পয়েন্টে দুইয়ে লিঁল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম