রেকর্ড ভাঙা অনুপ্রাণিত করে এমবাপেকে

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৩

কাইলিয়ান এমবাপে নেইমার ও এদিনসন কাভানির অভাব টের পেতে দিচ্ছেন না কাইলিয়ান এমবাপে। দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া পিএসজির চার ম্যাচের সবগুলোতেই গোল করেছেন ফরাসি ফুটবলার। শনিবার নিমেসের বিপক্ষে মাইলফলক স্পর্শ করে জানালেন, নতুন রেকর্ড গড়তে উজ্জীবিত থাকেন তিনি।

ফুটবলে পা রেখে এরই মধ্যে কয়েকটি রেকর্ড গড়েছেন এমবাপে। সর্বকনিষ্ঠ ফরাসি খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে করেছেন গোল। পেলের পর দ্বিতীয় তরুণ খেলোয়াড় হয়ে বিশ্বকাপ ফাইনালে পেয়েছেন জালের দেখা।

সবশেষ নিমেসের বিপক্ষে জোড়া লক্ষ্যভেদে লিগ ওয়ানের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৫০ গোলের মাইলফলকে ২০ বছর বয়সী এমবাপে। এই মৌসুমে ২০ ম্যাচে ২২ গোল করে এখন লিগের শীর্ষ গোলদাতা তিনি। গত বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় শনিবারের ম্যাচ শেষে বলেছেন, ‘যতটা সম্ভব আমার দলকে সাহায্য করতে আমি প্রতিদিন কাজ করি।’

ফরাসি চ্যাম্পিয়নদের ১৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে দেওয়ার পর এমবাপে আরও বলেছেন, ‘আমি আমার ফুটবল উপভোগ করতে চাই। কারণ এটা অনেক আনন্দের। গোল করা ও রেকর্ড ভাঙা আমাকে অনুপ্রাণিত করে।’

দারুণ এই জয়ের পরও সন্তুষ্ট হননি কোচ থোমাস টুখেল। আরও গোল তিনি চেয়েছিলেন, বিশেষ করে এমবাপের কাছ থেকে। পিএসজি কোচ বলেছেন, ‘পুরো খেলায় আমরা গোলের অনেক সুযোগ পেয়েছিলাম। আমরা আরও বেশি গোলে জিততে পারতাম, কাইলিয়ান ৫ গোল করতে পারতো। তবে আমি খুশি যে লিগ ওয়ানে সে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম