ম্যানইউ-লিভারপুলের ম্যাচ গোলশূন্য ড্র

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৩

মাতার ইনজুরিতে নেমেছিলেন লিনগার্ড, কিন্তু তিনিও চোট পেলেন উত্তেজনাপূর্ণ লড়াইয়ের আভাস দিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে লিভারপুলকে স্বাগত জানায় ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু তার ছিটেফোঁটাও ছিল না ম্যাচে। বরং ব্যস্ত সময় পার করেছেন মেডিক্যাল স্টাফদের। প্রথমার্ধেই চার খেলোয়াড় ইনজুরিতে মাঠ ছেড়েছেন, যার তিনজনই ম্যানইউর। রবিবারের ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।

ম্যানইউ প্রথমার্ধেই হারিয়েছে অ্যান্ডার হেরেরা, হুয়ান মাতা, জেসি লিনগার্ডকে। অক্ষত থাকেনি লিভারপুলও। রবের্তো ফিরমিনো মাঠ ছেড়েছেন চোট নিয়ে। অবশ্য এক পয়েন্ট নিয়েই লিভারপুল ফিরে পেয়েছে শীর্ষস্থান। ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে তারা। মাত্র এক পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে ম্যানসিটি (৬৫)।

এই ড্রয়ে চার নম্বর থেকে পাঁচে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড (৫২)। সাউদাম্পটনকে ২-০ গোলে হারিয়ে আবার চতুর্থ স্থানে উঠেছে আর্সেনাল (৫৩)। ইউনাইটেডের চেয়ে এক পয়েন্ট বেশি তাদের। ৬০ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম হটস্পার।

ইনজুরিতে নেমাঞ্জা মাতিচকে ছাড়াই খেলা শুরু করে ম্যানইউ। কিন্তু প্রথম ২৫ মিনিট বাজে সময় কাটিয়েছে তারা। ২১ মিনিটে হেরেরা ও চার মিনিট পর মাতা মাঠ ছাড়তে বাধ্য হন। মার্কাস র‌্যাশফোর্ডও খেলেছেন ব্যথা নিয়ে।

৩১ মিনিটে আলিসনকে পরাস্ত করতে গিয়ে গোড়ালিতে ব্যথা পান ফিরমিনো। তাকেও মাঠ ছাড়তে হয় ড্যানিয়েল স্টুরিজকে জায়গা দিয়ে। মাতার বদলি নামা লিনগার্ড বিরতির দুই মিনিট আগে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে ফিরে যান। জায়গা পান অ্যালেক্সিস সানচেস। চিলিয়ান স্ট্রাইকার প্রথমার্ধের ইনজুরি সময়ে লক্ষ্যে শট নিলেও ব্যর্থ হন।

দ্বিতীয়ার্ধে সত্যিকার অর্থে কোনও দলই স্পষ্ট সুযোগ পায়নি। তাতে ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। অবশ্য প্রথম ১০টি প্রিমিয়ার লিগ ম্যাচ থেকে ২৬ পয়েন্ট অর্জন করে রেকর্ড গড়েছেন ম্যানইউ কোচ উলা গুনার সুলশার।

এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধের দুই গোলে জয় পায় আর্সেনাল। ৬ মিনিটে আলেক্সান্দ্রে লাকাজেত্তে ও ১৭ মিনিটে হেনরিক মিখিতারিয়ান করেন গোল দুটি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের