ফিলিপাইনকে গুঁড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৭

গোল উদযাপন করছে মেয়েরা এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলে বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশের শুরুটা হয়েছে অসাধারণ। বুধবার ফরোয়ার্ড তহুরা খাতুনের হ্যাটট্রিকে ফিলিপাইনকে ১০-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে তারা।

মিয়ানমারের মান্দালয়ের মান্দালার থিরি স্টেডিয়ামে শুরু থেকে প্রাধান্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। প্রতিপক্ষকে কোনও সুযোগ না দিয়ে প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে যায় গোলাম রব্বানী ছোটনের দল। পরের অর্ধে হয়েছে আরও চারটি গোল।

ম্যাচের দ্বিতীয় মিনিটে শামসুন্নাহার সিনিয়রের ক্রস থেকে প্লেসিং শটে জাল খুঁজে নেন ফরোয়ার্ড তহুরা । দ্বিতীয় গোলের দেখা তারা পেয়েছে ১৫ মিনিট পর।

১৭ মিনিটে মারিয়া মান্ডার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা। পরের মিনিটে মারিয়ার বানিয়ে দেওয়া বলে তৃতীয় গোল করেন শামসুন্নাহার সিনিয়র। তহুরার হ্যাটট্রিক পূর্ণ হয় ২৪ মিনিটে।

বিরতির আগেই নিজের চতুর্থ গোল করে তহুরা। ৩৭ মিনিটে ক্রস থেকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। প্রথমার্ধ শেষ হওয়ার চার মিনিট আগে দলের ষষ্ঠ গোল করেন শামসুন্নাহার সিনিয়র।

দ্বিতীয়ার্ধেও ক্ষুরধার আক্রমণে ফিলিপাইনকে বিধ্বস্ত করে বাংলাদশে। বিরতির দ্বিতীয় মিনিটে ফিলিপাইনের আত্মঘাতী গোলে স্কোর হয় ৭-০। ৫৮ মিনিটে আনুচিং মোগিনি করেন অষ্টম গোল। অধিনায়ক মারিয়াও গোলদাতার খাতায় নাম লিখেন ৬৪ মিনিটে। তার ডান পায়ের জোরালো শটে নবমবার প্রতিপক্ষের জালে বল জড়ায় বাংলাদেশ।

ম্যাচ শেষ হওয়ার ৬ মিনিট আগে আনুচিং ফিলিপাইনের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে বাংলাদেশ মোকাবিলা করবে শুক্রবার। তাদের আসল পরীক্ষা হবে চীনের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচটি হবে রবিবার।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম