বৃষ্টিতে আবাহনী-মোহামেডান ম্যাচ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৯

বৃষ্টিতে পানি জমে যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে অঝর ধারার বৃষ্টিতে বুধবার হয়নি প্রিমিয়ার ফুটবল লিগে আবাহনী-মোহামেডানের দ্বৈরথ। মাঠ অনুপযুক্ত থাকায় ম্যাচটি স্থগিত করেছেন ম্যাচ কমিশনার আজাদ রহমান। চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটির এই ম্যাচটি হবে আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল ৩-৩০ মিনিটে।

বুধবার বিকেল থেকেই দমকা হাওয়ার সঙ্গে হয়েছে বৃষ্টি। আবহাওয়ার এই অবস্থার মধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামাল-সাইফ স্পোর্টিংয়ের ম্যাচ শেষ হলেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর খেলা শুরু করা যায়নি। স্থগিত করা হয় আবাহনী-মোহামেডানের উত্তেজনাকর দ্বৈরথ।

একাধিকবার মাঠ পর্যবেক্ষণ করে ম্যাচ কমিশনার আজাদ রহমান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বৃষ্টির কারণে মাঠ অনুপযুক্ত হয়ে পড়ায় আমরা ম্যাচটি আপাতত স্থগিত রেখেছি। মাঠে বল ভাসছিল। ঠিকমতো বল মাঠে গড়াচ্ছিল না।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান