ওয়াটফোর্ডকে উড়িয়ে শীর্ষে থাকলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৩

অবশেষে গোলখরা কাটালো লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার ছিল জমজমাট। একই দিনে মাঠে নেমেছিল টেবিলের শীর্ষ ৬ দল। যার মধ্যে ‘বড় ম্যাচ’ ছিল তিনে থাকা টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ষষ্ঠ দল চেলসির লড়াই। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি জিতেছে চেলসি। এদিন বড় জয়ে ফিরেছে লিভারপুল। জিতেছে ম্যানসিটি, আর্সেনাল ও ম্যানইউও।

গত চার লিগ ম্যাচের তিনটি ড্র করা লিভারপুল ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ওয়াটফোর্ডকে। আগের দুটি ম্যাচে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখ ও প্রিমিয়ার লিগে ম্যানইউর সঙ্গে গোলশূন্য ড্র করেছিল অল রেডরা। এবার গোলখরা কাটালো তার গোল উৎসব করে।

সাদিও মানে ও ভার্জিল ফন দিকের জোড়া গোলে বড় জয় নিশ্চিত করে লিভারপুল। অন্য গোলটি করেন দিভোক ওরিগি। এই জয়ে ২৮ ম্যাচ শেষে শীর্ষেই থাকলো তারা। ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের পয়েন্ট ৬৯।

অবশ্য ম্যানচেস্টার সিটি ১-০ গোলে ওয়েস্ট হ্যামকে হারিয়ে শীর্ষ দলের সঙ্গে এক পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে। টানা দ্বিতীয় লিগ কাপ জয়ীদের হয়ে পেনাল্টিতে একমাত্র গোলটি করেন সের্হিও আগুয়েরো। ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটিজেনরা।

লুকাকুর জোড়া গোলে ইউনাইটেডের জয় এদিকে চেলসির মাঠে ২-০ গোলে হেরে গেছে টটেনহ্যাম হটস্পার। লিগ কাপ ফাইনালে অবাধ্য গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে এদিন বেঞ্চে বসিয়ে রাখেন চেলসি কোচ মাউরিসিও সারি। উইল কাবায়েরো অক্ষত রাখেন স্বাগতিকদের গোলপোস্ট। ৫৭ মিনিটে পেদ্রোর গোলে এগিয়ে যায় চেলসি। কিয়েরন ট্রিপিয়ার ৮৪ মিনিটে করেন আত্মঘাতী গোল। ২৭ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে ছয়ে ব্লুরা।

রোমেলু লুকাকুর জোড়া গোলে ৩-১ গোলে ক্রিস্টাল প্যালেসের মাঠে জিতেছে ম্যানইউ। উলা গুনার সুলশারের অধীনে লিগে টানা ১১তম ম্যাচ অজেয় থাকলো তারা। আর টানা অষ্টম অ্যাওয়ে ম্যাচ জয়ের ক্লাব রেকর্ডও গড়লো দলটি। ম্যানইউর অ্যাশলে ইয়ং করেন অন্য গোল। ২৮ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রেড ডেভিলরা।

এমিরেটস স্টেডিয়ামে বোর্নমাউথকে ৫-১ গোলে বিধ্বস্ত করে সেরা চারে থাকলো আর্সেনাল। মেসুত ওজিল ও হেনরিখ মিখিতারিয়ানের গোলে এগিয়ে যায় গানাররা। লিস মোসেট তাদের একটি গোল শোধ দিলেও দ্বিতীয়ার্ধে লরেন্ত কোসসিয়েলনি, আলেক্সান্দার লাকাজেত্তে ও পিয়েরে এমেরিক অবেমেয়াংয়ের লক্ষ্যভেদে বড় জয় পায় আর্সেনাল। এই জয়ে ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ তারা। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম