প্রিমিয়ার লিগে আরামবাগ ও রহমতগঞ্জের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৯, ২১:৪৯আপডেট : ০১ মার্চ ২০১৯, ২১:৪৯

রহমতগঞ্জ-বিজেএমসি ম্যাচের একটি মুহূর্ত প্রায় দুই বছর জাতীয় দলের বাইরে থাকা জাহিদ হোসেন এবার দারুণ ছন্দে। মোহামেডানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এই ফরোয়ার্ড। শুক্রবার আবার জ্বলে উঠলেন তিনি, জোড়া গোল করে আরামবাগকে জয় এনে দিলেন মুক্তিযোদ্ধার বিপক্ষে। ম্যাচের ফল ২-১। প্রিমিয়ার ফুটবল লিগের অন্য ম্যাচে রহমতগঞ্জ ১-০ গোলে জিতেছে বিজেএমসির বিপক্ষে। 

ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ১৩ মিনিটের সময় এগিয়ে যায় আরামবাগ। প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন জাহিদ।

প্রথমার্ধে আর গোল হয়নি। ৫৭ মিনিটে জাহিদের কোনাকুনি শটে দ্বিগুণ হয়ে যায় ব্যবধান। ৬৬ মিনিটে মিডফিল্ডার সৈয়দ রাকিব খান ইভান গোল করে ব্যবধান কমিয়ে আনলেও সমতায় ফিরতে পারেনি মুক্তিযোদ্ধা।

এই জয়ে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগের পঞ্চম স্থানে আছে আরামবাগ। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধার অবস্থান সপ্তম।

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিওর গোলে জয় পেয়েছে রহমতগঞ্জ। ৮ ম্যাচ থেকে পুরোনো ঢাকার দলটির সংগ্রহ ৭ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে বিজেএমসির পয়েন্ট তিন।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম