শেখ রাসেলকে হারিয়ে আবার শীর্ষে বসুন্ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৯, ২১:১৫আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২১:১৫

একমাত্র গোল করে সতীর্থদের অভিনন্দনে সিক্ত ভিনিসিয়াস আবাহনীর কাছে হারানো শীর্ষস্থান আবারও ফিরে পেলো বসুন্ধরা কিংস। মঙ্গলবার শেখ রাসেলকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এক নম্বর আসনটি আবার উদ্ধার করলো তারা।

৯ ম্যাচ খেলেও অপরাজিত বসুন্ধরা। ৮ জয় ও একটি ড্রয়ে ২৫ পয়েন্ট তাদের। এক ম্যাচ বেশি খেলে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ২৪ পয়েন্টে দ্বিতীয় স্থানে নেমে গেছে।

নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে ম্যাচের ৫৭ মিনিটে বসুন্ধরার একমাত্র গোলটি করেছেন ব্রাজিলের মার্কোস ভিনিসিয়াস।

এদিকে গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৩-০ গোলে জিতেছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। জাপানি মিডফিল্ডার ইউসুকে কাতো করেন জোড়া গোল। অন্য গোলটি মেহেদী হাসান রয়েলের।

৯ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট মুক্তিযোদ্ধার, আর ব্রাদার্সের সংগ্রহ ৩।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। জাহিদ হোসেন ম্যাচের ৪ মিনিটে আরামবাগকে এগিয়ে নেন। ৩৬ মিনিটে সিও জুনাপিও ম্যাচে সমতা ফিরিয়ে আনেন।

 ১০ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়েছে আরামবাগ। এক ম্যাচ কম খেলে রহমতগঞ্জের পয়েন্ট ৮।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের