সাফ ফুটবলে ভারতকে নিয়ে যত দুশ্চিন্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৯, ১৯:০১আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৯:০৭

সংবাদ সম্মেলনে কথা বলছেন কোচ ছোটন, পাশে অধিনায়ক সাবিনা ইদানীং মেয়েদের ফুটবলে সাফল্যের পথে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় বাধা ভারত। সাফ ফুটবলও তার ব্যতিক্রম নয়। আগামী ১২ মার্চ নেপালে শুরু হতে যাওয়া প্রতিযোগিতার পঞ্চম আসরে ভারতকে নিয়ে দুশ্চিন্তা কোচ গোলাম রব্বানী ছোটন ও অধিনায়ক সাবিনা খাতুনের কণ্ঠে।

টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল ও ভুটান। ‘বি’ গ্রুপে খেলবে টানা চারবারের চ্যাম্পিয়ন ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে ভারতকে সেমিফাইনালে এড়ানোর সম্ভাবনা উজ্জ্বল।

বাংলাদেশ কোচের লক্ষ্যও সেটাই। শনিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ছোটন বলেছেন, ‘আমরা ভুটানকে বড় ব্যবধানে হারাতে চাই। তারপর নেপালের সঙ্গে ভালো ফল করে শেষ চারে ভারতকে এড়াতে চাই। আর তাহলেই ফাইনালের পথ সহজ হবে আমাদের জন্য।’

অধিনায়ক সাবিনাও ভারতকে নিয়ে চিন্তিত, ‘ভারত শক্তিশালী দল। তবে তাদের  সঙ্গে আমাদের মূল পার্থক্য অভিজ্ঞতায়। ভারতের এমন খেলোয়াড়ও আছে যাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের চেয়ে আমাদের দলের কয়েকজনের বয়স কম!’

২০১৬ সালে ভারতের শিলিগুড়িতে অনুষ্ঠিত চতুর্থ আসরে অনভিজ্ঞ দল নিয়েও রানার্স-আপ হয়েছিল বাংলাদেশ। এবারের দল নিয়ে তাই আশাবাদী কোচ ছোটন, ‘গতবার আমাদের দলটা ছিল অনভিজ্ঞ, মেয়েদের অনেকেরই বয়স ছিল কম। তবে এই সময়ে মেয়েরা অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, তাদের মধ্যে পরিপক্কতা এসেছে। গতবার আমাদের তেমন কোনও প্রত্যাশা ছিল না, তবু আমরা ফাইনালে খেলেছিলাম। আশা করি, এবারও মেয়েরা ভালোই খেলবে।’

প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ মার্চ, ভুটানের বিপক্ষে। ১৬ মার্চ গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ নেপাল। ২০ মার্চ ‍দুটি সেমিফাইনালের পর ২২ মার্চ হবে ফাইনাল।

বাংলাদেশ দল:

গোলকিপার:  মাহমুদা আক্তার, রুপনা চাকমা ও ইয়াসমিন আক্তার।

ডিফেন্ডার: মাশুরা পারভীন, আঁখি খাতুন, নার্গিস খাতুন, নিলুফা ইয়াসমিন নীলা, শামসুন্নাহার সিনিয়র ও শিউলি আজিম।

মিডফিল্ডার: মিশরাত জাহান মৌসুমি, মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও ইশরাত জাহান রত্না।

ফরোয়ার্ড: সানজিদা আক্তার, মার্জিয়া, সিরাত জাহান স্বপ্না, সাবিনা খাতুন, কৃষ্ণারানী সরকার, রাজিয়া খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম