তবু পিএসজিতেই আস্থা এমবাপের

স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০১৯, ২৩:৩৪আপডেট : ১১ মার্চ ২০১৯, ২৩:৩৪

কাইলিয়ান এমবাপে আরেকবার চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের শুরুতে বিদায় নিয়েছে প্যারিস সেন্ত জার্মেই। ইউরোর ঝনঝনানিতে শক্তিশালী দল গড়লেও ইউরোপিয়ান প্রতিযোগিতায় ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছে না। তাই গুঞ্জন ওঠে কাইলিয়ান এমবাপের প্যারিস ছাড়ার। যদিও সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে পিএসজিতেই আস্থা রাখছেন ফরাসি তারকা।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে পিএসজি মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ ক্লাবের ঘরের মাঠ থেকে প্রথম লেগ ২-০ গোলে জিতে ফিরলেও পিএসজি নিজেদের মাঠে হেরে যায় ৩-১ গোলে। তাতে দুই লেগ মিলিয়ে স্কোর ৩-৩ হলেও প্রতিপক্ষের মাঠে বেশি গোল দেওয়ায় কোয়ার্টার ফাইনালে উঠে যায় ম্যানইউ। বিপরীতে প্রথম লেগ জিতেও ছিটকে যেতে হয় ফরাসি চ্যাম্পিয়নদের।

এই হতাশায় এমবাপে পার্ক দে প্রিন্সেস ছাড়ছেন বলে গুঞ্জন ওঠে ইউরোপিয়ান মিডিয়ায়। যদিও বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড এখনও আস্থা রাখছেন পিএসজিতে। ফ্রান্সের এক টেলিভিশন অনুষ্ঠানে এমবাপে বলেছেন, ‘যা কিছু ঘটেছে, তারপরও আমি (পিএসজির) এই প্রজেক্টে বিশ্বাস রাখছি। এবং আমি নিশ্চিত আমরা এই ক্লাবের জন্য ভালো কিছু অবশ্যই করব। সঙ্গে এটাও নিশ্চিত করছি, আমি এই ক্লাবেই থাকব।’

যদিও পিএসজির ছিটকে যাওয়াটা মানতে পারছেন না তিনি, ‘আমি খুব ধাক্কা খেয়েছি, কী বলব বুঝতে পারছিলাম না। আর কিছুতেই ঘুমাতে পারিনি।’ সঙ্গে যোগ করেছেন, ‘স্টেডিয়াম পরিপূর্ণ ছিল, ভক্তরা তাদের কাজ করেছে, সমর্থন দিয়েছে। আমাদের ছিটকে যাওয়ার কারণ হলো, আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম