‘প্রত্যেকেই নেইমার-এমবাপেকে চায়’

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০১৯, ১৯:০৬আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৯:০৬

‘প্রত্যেকেই নেইমার-এমবাপেকে চায়’ এখনকার দলবদলের বাজারে সবচেয়ে বেশি আলোচনা চলে নেইমার ও কাইলিয়ান এমবাপেকে নিয়ে। এক রিয়াল মাদ্রিদের আগ্রহের নিয়ে কত খবর যে ছাপা হয়েছে, হিসাব দেওয়া কঠিন। আরেকবার মাদ্রিদের ক্লাবটির ইঙ্গিত প্যারিস সেন্ত জার্মেইয়ের দুই খেলোয়াড়কে কেনার। যদিও তাদের আগ্রহে খুব একটা মাথা ঘামাচ্ছেন না প্যারিসের ক্লাবটির কোচ থোমাস টুখেল।

ইউরোপিয়ান মিডিয়ায় নেইমার ও এমবাপেকে কেনার ব্যাপারে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের মন্তব্য খুব বেশি ভাবাচ্ছে না জার্মান কোচকে। টুখেলের মতে, তাদের মতো খেলোয়াড়কে ‘প্রত্যেকেই চায়’। তাই গুঞ্জনের ঝড় বয়ে গেলেও শান্ত আছেন তিনি।

কঠিন সময় পার করা রিয়াল আবার কোচের চেয়ারে ফিরিয়ে এনেছে জিনেদিন জিদানকে। টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতা এই ফরাসি কোচ ফেরায় নতুন করে দল গোছানোর কাজে লেগে পড়েছে রিয়াল। জিদানের ‘নতুন’ প্রজেক্টে নেইমার কিংবা এমবাপে থাকছেন কিনা, সংবাদমাধ্যমের এমন প্রশ্নে পেরেজের উত্তর ছিল, ‘দুজনই কেন নয়!’

রিয়াল সভাপতির এই মন্তব্য মোটেও ভাবাচ্ছে না পিএসজি কোচ টুখেলকে। তিনি বলেছেন, ‘এটা স্বাভাবিক ঘটনা। কারণ নেইমার, এমবাপে, (মার্কো) ভেরাত্তি কিংবা মারকিনুসকে প্রত্যেকেই তাদের দলে চায়। এটা আমাকে মোটেও ভাবায় না।’ সঙ্গে যোগ করেছেন, ‘ওরা শীর্ষ শ্রেণির খেলোয়াড়, তবে তারা সবাই আমাদের খেলোয়াড়, আর এটাই গুরুত্বপূর্ণ।’

সেরা খেলোয়াড়দের নিয়ে দল গড়েও অবশ্য চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে ছিটকে যেতে হয়েছে ‍টুখেলের পিএসজিকে। ইউরোপের প্রতিযোগিতা থেকে তাদের বিদায় করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম