নেপালের কাছে হেরে গ্রুপ রানার্স-আপ বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৯, ১৮:০২আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২০:১১

নেপালের ডিফেন্স ভাঙার চেষ্টা করছেন স্বপ্না (ডানে) গ্রুপ চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ ভারতকে এড়াতে পারতো বাংলাদেশের মেয়েরা। কিন্তু হলো না। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালের কাছে ৩-০ গোলে হেরে ‘এ’ গ্রুপের রানার্স-আপ হয়েছে তারা।

শ্রীলঙ্কার সঙ্গে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে ভারত। আগামী ২০ মার্চ সেমিফাইনালে সাবিনা-আঁখিদের প্রতিপক্ষ হবে তখন তারাই।

শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে শনিবার স্বাগতিকদের কাছে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। প্রথমার্ধেই তারা হজম করেছে তিন গোল। ৬ মিনিটে ডিফেন্ডার মাসুরা পারভীন হেডে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়ান। সাবিত্রা ভাণ্ডারি ২৩ মিনিটে সামনের দিকে এগিয়ে আসা গোলরক্ষক রুপনা চাকমার পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন।

পাঁচ মিনিট পর সাবিত্রার পাস থেকে মাঞ্জালি কুমারির প্লেসিংয়ে তৃতীয় গোল করে নেপাল। বিরতির পর বাংলাদেশ একটিও গোল শোধ দিতে পারেনি।

‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন নেপাল সেমিফাইনাল খেলবে ‘বি’ গ্রুপের রানার্স-আপের সঙ্গে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের