ড্রয়ে শেষ অনূর্ধ্ব-২৩ দলের কাতার সফর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৯, ০১:২৮আপডেট : ২০ মার্চ ২০১৯, ০১:৩০

হার এড়ানোর উল্লাস বাংলাদেশের কাতারে ১০ দিনের ক্যাম্পে দারুণ প্রস্তুতি হলো বাংলাদেশের। এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে খেলতে বাহরাইন যাওয়ার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে অজেয় থাকলো তারা। মঙ্গলবার আল অ্যারাবিয়ার বয়সভিত্তিক দলের বিপক্ষে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র আদায় করেছে লাল-সবুজরা।

গত শুক্রবার আগের ম্যাচে আল শাহানিয়া স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। একটি করে জয় ও ড্র নিয়ে এবার বাহরাইনের উদ্দেশে রওনা হবে জেমি ডের শিষ্যরা।

দোহায় দ্বিতীয় ম্যাচে ৩৭ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। কর্নার থেকে বল বিপদমুক্ত করতে গিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে বক্সের মধ্যে ফাউল করেন ডিফেন্ডার বিশ্বনাথ। পেনাল্টি থেকে স্বাগতিকদের এগিয়ে দেন হাসান দাদ।

বিরতির পর প্রতিপক্ষের বক্সে আক্রমণ চালাতে থাকে বাংলাদেশ। তারই পুরস্কার পায় ৬১ মিনিটে। বদলি নেমে মোহাম্মদ রকি করেন সমতাসূচক গোল। রহমত মিয়ার লম্বা থ্রো-ইন থেকে এই ডিফেন্ডারের ডান পায়ের জোরালো ভলিতে হার এড়ায় বাংলাদেশ।

আগামী শুক্রবার বাহরাইনের সঙ্গে প্রথম বাছাই ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই দিন পর তাদের প্রতিপক্ষ ফিলিস্তিন। শ্রীলঙ্কার বিপক্ষে ‘বি’ গ্রুপে বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ১১ গ্রুপের শীর্ষ দল খেলবে ২০২০ সালের মূল পর্বে, এছাড়া গ্রুপের সেরা চার রানার্স-আপও সরাসরি টিকিট পাবে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম