২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার দৌড়ে চিলি

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০১৯, ১৩:১৬আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৬:২৫

প্রার্থিতার লড়াই নিশ্চিত করতে বুয়েন্স আয়ার্সে চার দেশের প্রেসিডেন্ট আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের প্রার্থিতা উপস্থাপন করেছে আগেই। এবার তাদের সঙ্গে যোগ দিলো লাতিন আমেরিকার আরেক দেশ চিলি।

বিশ্বকাপের শতবার্ষিকী উদযাপনের আসরে দক্ষিণ আমেরিকার এই চারটি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে আফ্রিকা ও ইউরোপের দেশ। আফ্রিকা থেকে এককভাবে মরক্কো এবং ইউরোপ থেকে যৌথ আয়োজকের মর্যাদা পেতে লড়বে বুলগেরিয়া, গ্রিস, রোমানিয়া ও সার্বিয়া।

তিন প্রতিবেশী দেশের সঙ্গে চিলির যোগ দেওয়ার খবর বুধবার নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার শীর্ষ ফুটবল সংস্থা কনমেবোল। গত ফেব্রুয়ারিতে এই প্রার্থিতার লড়াইয়ে যোগ দেওয়ার আভাস দেন চিলি প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা।

বুয়েন্স আয়ার্সে চার দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলাপ শেষে কনমেবোল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দোমিঙ্গেস টুইটারে জানান, ‘২০৩০ সালের বিশ্বকাপে যৌথ আয়োজন ওয়ার লড়াইয়ে ফিফার সঙ্গে কাজ করতে চার দেশের ঐক্যমতে পৌঁছানো নিশ্চিত করছি আমরা।’

১৬ বছর পর আবারও দক্ষিণ আমেরিকায় ফুটবল বিশ্বকাপ ফিরবে দৃঢ় বিশ্বাস দোমিঙ্গেসের, ‘আজ আমি মনে করছি এই লড়াইয়ে আমরা ফেভারিট। কনমেবোল ও এই চারটি দেশ যদি ঠিকভাবে নিজেদের কাজ করি তাহলে আয়োজকের মর্যাদা পাওয়া সহজ হবে।’

২০২২ সালের বিশ্বকাপ কাতারে; পরের আসরের যৌথ আয়োজক কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী