রোনালদোর কাছে শিখছেন কিন

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০১৯, ১৫:২৯আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৬:৫৫

রোনালদোর সঙ্গে কিনের আলোচনা ফিনল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জিতে ইউরো বাছাই শুরু করেছে ইতালি। দলকে জেতানোর পথে রেকর্ড গড়েছেন ১৯ বছর বয়সী মোয়েস কিন। ফুটবলে আরও রেকর্ড ভাঙতে চান তিনি। তিনি অনুপ্রাণিত হচ্ছেন জুভেন্টাস সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদোকে দেখে। তার কাছ থেকে অনেক কিছু শিখছেন এই তরুণ ফরোয়ার্ড।

৫০ বছরেরও বেশি সময় পর দেশের ফুটবল ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন কিন। প্রথমবার শুরুর একাদশে জায়গা পেয়ে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি, এভাবে এগিয়ে যেতে চান ক্যারিয়ারের বাকি সময়। কিনের বিশ্বাস, জুভেন্টাসে রোনালদোর সঙ্গে খেলার সুযোগ তাকে বিকশিত করছে।

গত ৮ মার্চ উদিনেসের বিপক্ষে জুভেন্টাসের শুরুর একাদশে প্রথম জায়গা পান কিন। সিরি ‘এ’ তে এটি ছিল তার তৃতীয় ম্যাচ। রোনালদোর অনুপস্থিতিতে ৪-১ গোলে জয়ের এই ম্যাচে দুইবার লক্ষ্যভেদ করেন তিনি। এরই মধ্যে সবার আস্থা পেতে শুরু করেছেন কিন।

রোনালদোর সঙ্গে থেকে নিজেকে আরও এগিয়ে নিতে চান কিন, ‘আমি তার কাছ থেকে শিখি, প্রত্যেক দিনই। ট্রেনিংয়ের মাধ্যমে আমার সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কথা বলছি আমি। অনেক রেকর্ড ভাঙার আছে, আমি সেগুলো ভাঙতে প্রস্তুত।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম