নতুন চুক্তি করতে পিএসজির সঙ্গে আলোচনায় নেইমার

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০১৯, ২২:১২আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২২:২০

নেইমার নেইমারের প্রতি রিয়াল মাদ্রিদের আগ্রহ নিয়ে স্প্যানিশ মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে গুঞ্জন। কিন্তু বারবার এসব প্রত্যাখ্যান করেছেন তার বাবা নেইমার সিনিয়র। এবার তিনি জানালেন, চুক্তির মেয়াদ বাড়াতে প্যারিস সেন্ত জার্মেইর সঙ্গে আলোচনা করছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

বার্সেলোনা থেকে বিশ্ব রেকর্ড দামে দুই বছর আগে পার্ক দে প্রিন্সেসে পা রাখেন নেইমার। কিন্তু বছর যেতেই শোনা যায়, আবার স্পেনে ফিরছেন তিনি। চোটে মাঠের বাইরে থাকায় তাকে নিয়ে জল্পনা কল্পনা এখন একটু বেশিই। তাই সংশয়ীদের উদ্দেশ্য করে নেইমার সিনিয়র জানিয়ে দিলেন, শিগগিরই চলে যাওয়ার কোনও পরিকল্পনা নেই।

প্যারিস ক্লাবের সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তি করেছেন নেইমার। সেটা আরও বাড়ানো হবে জানালেন তার বাবা ও এজেন্ট, ‘নেইমার তার চুক্তির দ্বিতীয় বছরে আছে, আরও তিন বছরের জন্য চুক্তিবদ্ধ সে। তারপরও আমরা এরই মধ্যে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আলোচনা শুরু করেছি।’

নেইমারকে নিয়ে গুঞ্জন নতুন কিছু নয় বললেন তার বাবা, ‘তার ১৭ বছর বয়স থেকেই তার নাম গুজবের বিষয়বস্তু, যখন থেকে প্রথমবার পেশাদার হিসেবে মাঠে পা রাখলো। কিন্তু তার জীবনে সে কেবল দুইবার দল বদল করেছে, কিন্তু তাকে নিয়ে গুঞ্জন ১০ বছর ধরে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী