‘পুরো দলের রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়া কষ্টের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৯, ২১:৫৬আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২২:০৮

স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের নিয়ে উন্মুক্ত আলোচনার আয়োজন করেছিল বিএসজেএ মুক্তিযুদ্ধে ক্রীড়াবিদদের অংশগ্রহণ ও ভূমিকা নিয়ে আজ (বুধবার) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) উন্মুক্ত আলোচনার আয়োজন করেছিল। আলোচনায় অংশ নেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, সহ-অধিনায়ক প্রতাপ শংকর হাজরা ও অন্যতম সদস্য শেখ আশরাফ আলী।

বিএসজেএ’র কার্যালয়ে স্বাধীনতা সংগ্রামে ক্রীড়াবিদদের ভূমিকা নিয়ে কথা বলেছেন তারা। আলোচনার বড় অংশ জুড়ে স্বাধীন বাংলা ফুটবল দলের সোনালি অতীতের স্মৃতিচারণ থাকলেও মুক্তিযুদ্ধের সময়ে ক্রীড়াঙ্গনের অন্য ইভেন্টের ক্রীড়াবিদদের কর্মকাণ্ড কী ছিল, তারও কিছু দৃষ্টান্ত তুলে ধরেন আলোচকরা। এর বাইরে উঠে এসেছে বেশ কিছু কষ্টের কথাও। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু বলেছেন, ‘আমি মোহামেডানের আটবারের অধিনায়ক, বাংলাদেশের প্রথম অধিনায়কও। এরপরও আমার জীবনের সবচেয়ে বড় অর্জন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক হওয়া।’

অবশ্য দেশের মুক্তিযুদ্ধে বিরল ঘটনার সাক্ষী হওয়ার পরও জাকারিয়া পিন্টু আফসোস, ‘পুরো দলের রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়া কষ্টের।’ জাতীয় দুটি সর্বোচ্চ পুরস্কারের একটি অন্তত এতদিনে পাওয়া উচিত ছিল বলে মনে করেন বিদেশের মাটিতে লাল-সবুজ পতাকা ওড়ানো জাকারিয়া পিন্টু।

একই দলের অন্যতম সদস্য শেখ আশরাফ আলী বলেছেন, ‘আমাকে সবাই ডিফেন্ডার হিসেবে চেনে ও জানে। আমি ডিফেন্ডার হয়েছি স্বাধীন বাংলা ফুটবল দলের জন্যই। আমি মূলত মাঝমাঠের ফুটবলার। স্বাধীন বাংলা ফুটবল দলের জন্য ডিফেন্ডার হতে হয়েছে।’

প্রতাপ শংকরা হাজরা নিজের দলের ইতিহাস স্মরণ করতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। সালাহউদ্দিনের নাম তূর্য হাজরা হওয়ার ঘটনা বর্ণনা দিয়েছেন তিনি এভাবে, ‘সালাহউদ্দিনের পরিবার ঢাকায় ছিল। ওর পরিবারের নিরাপত্তার বিষয় চিন্তা করে নাম পরিবর্তন হয়েছিল। সালাহউদ্দিনের ডাক নাম তূর্য জানতাম। তূর্যর সঙ্গে আমার হাজরা যোগ করে দেই। স্বাধীনতার পরও একবছর হয়তো সালাহউদ্দিন এই নামে খেলেছে।’

আলোচনায় ছিলেন বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি, বিএসজেএ সভাপতি মোতাহের হোসেন মাসুম, সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনিসহ অন্য সদস্যরা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান