‘বার্সাকে বিদায় করতে পারে ম্যানইউ’

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০১৯, ১৫:২৮আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৫:২৮

‘বার্সাকে বিদায় করতে পারে ম্যানইউ’ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে প্রথম লেগে পিএসজির কাছে হারের পর ঘুরে দাঁড়ানো জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবার তারা বার্সেলোনাকেও বিদায় করতে পারবে বিশ্বাস তাদের সাবেক স্ট্রাইকার ডিয়েগো ফোরলানের।

শেষ ষোলোতে ওল্ড ট্র্যাফোর্ডে ২-০ গোলে হেরে বিদায়ের শঙ্কায় পড়েছিল ম্যানইউ। কিন্তু পিএসজির মাঠে ৩-১ গোলের দুর্দান্ত জয়ে বিস্ময় জাগিয়ে শেষ আটে পা রেখেছে তারা। আগামী ১০ এপ্রিল তারা স্বাগত জানাবে বার্সাকে। আর ন্যু ক্যাম্পে যাবে তারা ১৬ এপ্রিল।

পিএসজিকে ছিটকে দেওয়ার আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বার্সার শিরোপা স্বপ্নেও আঘাত করবে বার্সা, এমনটা মনে করেন ফোরলান। তিনি বলেছেন, ‘হ্যাঁ, বার্সেলোনার বিপক্ষে তাদের খেলা হবে ভিন্ন। কিন্তু তারা সত্যিই ভালো একটা দল এবং ফুটবলে কখন কী ঘটে কেউই জানে না।’

ওল্ড ট্র্যাফোর্ডে দুই মৌসুমে একটি প্রিমিয়ার লিগ জেতা ফোরলান ম্যানইউর ভালো সম্ভাবনা দেখছেন, ‘সামনে তাদের ভালো একটা ম্যাচ আছে, বেশ কঠিন। কিন্তু ভালো কয়েকজন খেলোয়াড় নিয়ে তারা দুর্দান্ত একটা দল। ঘরের মাঠে ইউনাইটেড খুব ভালো খেলে। বিদায় (বার্সেলোনাকে) করার বেশ ভালো সম্ভাবনা আছে তাদের।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম