রোনালদোকে মিস করেন মেসি

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০১৯, ১১:১৯আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১১:৩৫

রোনালদোকে মিস করেন মেসি সময়ের সেরা দুই তারকা তারা। ফুটবল বিশ্লেষকদের মতে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব দুজন দুজনের উন্নতিতে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই দুজনের একজন ক্রিস্তিয়ানো রোনালদো চলে গেছেন লা লিগা থেকে, অন্যজন লিওনেল মেসি এখনও আছেন স্পেনেই। ‍একই লিগে খেলায় তাদের প্রতিদ্বন্দ্বিতা চরমে থাকলেও এখন ‍রোনালদোকে মিস করেন মেসি।

গত গ্রীষ্মের দলবদলে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনালদো। মাদ্রিদের ক্লাবটির জার্সিতে পাঁচ বছরে চারটি চ্যাম্পিয়নস লিগ জেতার আত্মবিশ্বাস নিয়ে এবার তুরিনর ক্লাবের হয়ে মাঠে নেমেও পর্তুগিজ তারকা আছেন চেনা রূপে। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তার হ্যাটট্রিকেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে জুভেন্টাসের।

কিন্তু রোনালদোর সঙ্গে সেই দ্বৈরথটা তো আর দেখার সুযোগ হচ্ছে না ফুটবলপ্রেমীদের। আলাদা লিগে খেলায় চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটাও আর নেই। তবে দেখা হওয়ার সম্ভাবনা আছে চ্যাম্পিয়নস লিগে, অবশ্য তাও যদি বার্সেলোনা ও জুভেন্টাস ফাইনাল খেলে তবে। ফুটবল রোমান্টিকরা যেমন দুই তারকার দ্বৈরথ মিস করেন, তেমনি মেসিও লা লিগায় মিস করেন সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে।

আর্জেন্টাইন এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘ক্রিস্তিয়ানো (রোনালদোকে) আমি মিস করি। যদিও তার হাতে ট্রফি দেখা কিছুটা কঠিনও, সে লা লিগার মর্যাদা বাড়িয়েছে।’ রোনালদোর কারণে জুভেন্টাসকে চ্যাম্পিয়নস লিগ জয়ের প্রার্থী হিসেবে দেখছেন তিনি, ‘ক্রিস্তিয়ানো যাওয়ার পর জুভেন্টাস এখন চ্যাম্পিয়নস লিগ জয়ের খুব ভালো প্রার্থী। অ্যাতলেতিাকোর বিপক্ষে ম্যাচটি তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।’

মেসি নাকি রোনালদো- শ্রেষ্ঠত্বের প্রশ্নে তাদের নিয়ে চলে তর্ক-বির্তক। মেসি অবশ্য আরও কয়েকজনকে সামনে আনলেন, ‘আমার মতে, নেইমার, (কাইলিয়ান) এমবাপে, (এডেন) হ্যাজার্ড, লুই সুয়ারেস ও (সের্হিয়ো) আগুয়েরো সবাই সেরা। এখানে আমি ক্রিস্তিয়ানোকে আনিনি, কারণ আমার সঙ্গে তাকেও এই তালিকা থেকে বাইরে রেখেছি।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম