নেপালে জয়ের প্রত্যাশা আবাহনীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৯, ১৭:৫৭আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৭:৫৭

বাফুফে ভবনে আবাহনীর সংবাদ সম্মেলন এএফসি কাপে আগে কখনও কাঙ্ক্ষিত ফল পায়নি আবাহনী, দুবারই বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। এবার গ্রুপের গণ্ডি পেরোনোর লক্ষ্য দেশের জনপ্রিয় দলটির।

৩ এপ্রিল আবাহনীর প্রথম প্রতিপক্ষ নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাব। ম্যাচটির ভেন্যু কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সের মাঠ টার্ফের। তাই কমলাপুর স্টেডিয়ামের টার্ফে সপ্তাহ খানেক অনুশীলন করে নিজেদের প্রস্তুত করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা।

‘ই’ গ্রুপের অন্য দুই দল ভারতের মিনার্ভা পাঞ্জাব ও চেন্নাইয়ান এফসি। খেলা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। গ্রুপ চ্যাম্পিয়ন পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে।

রবিবার কাঠমান্ডু পৌঁছাবে আবাহনী। তার আগে শনিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে দলটির পর্তুগিজ কোচ মারিও লেমস বলেছেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। যে কোনও প্রতিযোগিতার প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। মানাংয়ের খেলা আমরা দেখেছি। ইতিবাচক ফলের প্রত্যাশা নিয়েই আমরা কাঠমান্ডু যাচ্ছি।’

আবাহনীতে বিদেশি খেলোয়াড় চারজন—আফগানিস্তানের ডিফেন্ডার মাসিই সাইগানি, হাইতির ফরোয়ার্ড কেরভেন্স বেলফোর্ট, নাইজেরিয়ার স্ট্রাইকার সানডে চিজোবা ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার ওয়েলিংটন প্রিওরি। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএসএলে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ প্রিওরিকে এএফসি কাপের জন্যই নিয়েছে ধানমন্ডির ক্লাবটি। এই ব্রাজিলিয়ানকে পেয়ে কোচ লেমস উচ্ছ্বসিত, ‘প্রিওরি অভিজ্ঞ খেলোয়াড়, সে আইএসএলে খেলেছে। তার কাছে আমাদের অনেক প্রত্যাশা। আশা করি, অন্য বিদেশিরাও ভালো খেলবে।’

ইনজুরির কারণে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ কাঠমান্ডু যেতে না পারলেও তা নিয়ে কোচ চিন্তিত নন, ‘তপু না থাকলেও তেমন সমস্যা হবে না। তার জায়গায় টুটুল হোসেন বাদশা খেলবে। এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে বাদশা ভালোই খেলেছে।’

আবাহনীর অধিনায়ক ও ম্যানেজারের কণ্ঠে কোচের কথারই প্রতিধ্বনি। অধিনায়ক শহীদুল আলম সোহেল বলেছেন, ‘প্রথম ম্যাচ সব সময় গুরুত্বপূর্ণ। নেপালে আমরা তিন পয়েন্টের লক্ষ্যে মাঠে নামবো। এবার আমাদের দল আগের চেয়ে ভালো, সবাই ফর্মে আছে।’ আর ম্যানেজার সত্যজিত দাশ রুপুর কথা, ‘প্রথম ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেপালে তিন পয়েন্ট পেলে প্রতিযোগিতার শুরুতেই দারুণ অনুপ্রাণিত হবো আমরা।’

এএফসি কাপে আবাহনীর সূচি:

৩ এপ্রিল: মানাং মার্সিয়াংদি-আবাহনী

১৭ এপ্রিল: আবাহনী-মিনার্ভা পাঞ্জাব

৩০ এপ্রিল: চেন্নাইয়ান এফসি-আবাহনী

১৫ মে: আবাহনী-চেন্নাইয়ান এফসি

১৯ জুন: আবাহনী-মানাং মার্সিয়াংদি

২৬ জুন: মিনার্ভা পাঞ্জাব-আবাহনী

*স্বাগতিক দলের নাম আগে

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম