কার্ডিফের মাঠে চেলসির বিতর্কিত জয়

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০১৯, ২১:৪৯আপডেট : ৩১ মার্চ ২০১৯, ২১:৫০

ইনজুরি সময়ে গোল করেছেন লোফটাস-চিক কার্ডিফে পিছিয়ে পড়েছিল চেলসি, কিন্তু রেফারির দুটি বিতর্কিত সিদ্ধান্তে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো তারা। রবিবার কার্ডিফ সিটির মাঠে ২-১ গোলে জিতেছে ব্লুরা।

ঘরের মাঠে দারুণ ফর্মে থাকা কার্ডিফ চমকে দিয়েছিল চেলসিকে। যদিও প্রথমার্ধে গোল করতে পারেনি কোনও দল। তবে বিরতির পর ফিরে এসেই ভিক্টর কামারাসার গোলে এগিয়ে যায় কার্ডিফ। তাতে ১৯৮৬ সালের পর প্রথমবার চেলসিকে হারানোর সম্ভাবনা জাগায় তারা।

কিন্তু সিজার আজপিলিকুয়েতার এক বিতর্কিত গোলে সমতা ফেরায় ব্লুরা। তার ৭ মিনিটের ইনজুরি সময়ের প্রথম মিনিটেই বদলি খেলোয়াড় রুবেন লোফটাস-চিকের জয়সূচক গোল।

এই জয়ে চার নম্বর স্থান থেকে এক পয়েন্ট পেছনে চেলসি। এক ম্যাচ বেশি খেলে আর্সেনালের সমান ৬০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানেই আছে তারা।

উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের সঙ্গে ১-১ গোলের ড্রর পর এভারটনের মাঠে ২-০ গোলে হারে চেলসি। টানা দুই ম্যাচ জয়হীন থাকায় গ্যালারি থেকে কোচ মাউরিসিও সারিকে উদ্দেশ্য করে দুয়ো দিতে থাকে দর্শকরা। কার্ডিফ প্রথম গোল করার পর তার মাত্রা আরও বেড়ে যায়।

৪৬ মিনিটে হ্যারি আর্টারের ক্রসে বক্সের ডানপ্রান্ত থেকে হাফভলিতে কেপা আরিজাবালাগাকে পরাস্ত করেন কামারাসা। আরেকটি হারের শঙ্কায় পড়া চেলসি হন্যে হয়ে ছিল গোলের জন্য। শেষ পর্যন্ত ৮৪ মিনিটে বিতর্কিত এক গোলে সমতা ফেরায় তারা। উইলিয়ানের কর্নার থেকে মার্কো আলোনসোর হেডে বল পান অফসাইডে দাঁড়ানো আজপিলিকুয়েতা, তার লক্ষ্যভেদী হেডে ১-১ করে চেলসি।

তিন মিনিট পর কেনেথ জোহোরকে আন্তোনিও রুদিগার কঠিন ফাউল করলেও তাকে লাল কার্ড দেখাননি রেফারি। চেলসির এই ডিফেন্ডার পান কেবল হলুদ কার্ড। একেবারে শেষ মুহূর্তে জয়সূচক গোলের উচ্ছ্বাসে ভাসে চেলসি। উইলিয়ানের নিখুঁত ক্রসে জালে বল জড়ান লোফটাস-চিক। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম