পেলে হাসপাতালে ভর্তি

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০১৯, ২২:৪৯আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২২:৫০

পেলে হাসপাতালে ভর্তি প্যারিসে গিয়েছেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। কাইলিয়ান এমবাপের সঙ্গে ওই অনুষ্ঠানে হাসিখুশি পেলেকেই দেখা গেছে। তবে স্থানীয় সময় মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে। আশঙ্কাজনক কিছু হয়নি, প্রচণ্ড জ্বরে তার হাসপাতালে যাওয়ার খবর ছেপেছে ফরাসি এক সংবাদমাধ্যম।

দিনকয়েক আগে প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড এমবাপের প্রশংসা ঝরেছিল পেলের মুখে। অতঃপর তাদের সামনাসামনি দেখা হয় মঙ্গলবার। অনুষ্ঠানটিতে পেলেকে সুস্থই মনে হয়েছে। এক সুইস ঘড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের আয়োজিত ওই অনুষ্ঠানের পর রাতে হাসপাতালে ভর্তি হতে হয় তিনবারের বিশ্বকাপ জয়ী কিংবদন্তিকে।

ফ্রেঞ্চ সংবাদমাধ্যম ‘আরএমসি স্পোর্ত’-এর খবর, মঙ্গলবার রাতে প্যারিসের হোটেল থেকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে পেলেকে। বুধবার বিকেল পর্যন্ত তিনি হাসপাতালেই ছিলেন। যদিও ব্রাজিলিয়ান কিংবদন্তির শারীরিক অবস্থা জানাতে পারেনি তারা।

ফরাসি মিডিয়ার খবর, এমবাপের সঙ্গে পেলের দেখা হওয়ার কথা ছিল আরও অনেক আগেই। গত বছরের নভেম্বরে এই অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও এপ্রিল পর্যন্ত তা স্থগিত করা হয়।

গত কয়েক বছর ধরেই ৭৮ বছর বয়সী পেলের শারীরিক অবস্থা ঠিক নেই। ২০১৬ সালের রিও অলিম্পিকের মশাল জ্বালানোর কথা থাকলেও তিনি পারেননি। ২০১৮ বিশ্বাকপের ড্র অনুষ্ঠানেও তাকে হাজির হতে হয়েছিল হুইল চেয়ারে। ডেইলি মেইল

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম