সাইফের জয়, ব্রাদার্স-রহমতগঞ্জের ড্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৯, ২১:৪৬ আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২১:৫১

ব্রাদার্স (কমলা জার্সি) ও রহমতগঞ্জের ম্যাচের দৃশ্য আবারও মাঠে গড়ালো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। শনিবার প্রথম ম্যাচে নোফেল স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ এমএফএসের ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্র।

বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ত থাকায় এক মাস পর শুরু হলো শীর্ষ ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা। ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়ামে নোফেলের মুখোমুখি হয়েছিল সাইফ। বিরতির আগে ঢাকা আবাহনীর কাছে হেরেছিল তারা। ফিরেই জয়ের দেখা পেলো দলটি।

টেবিলের নিচের দিকে থাকা নোফেলের বিপক্ষে ১২ মিনিটেই এগিয়ে যায় সাইফ। পার্ক সিউং ইল করেন একমাত্র গোল।

১০ ম্যাচে ষষ্ঠ জয়ে ২০ পয়েন্ট নিয়ে চার নম্বরে সাইফ। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ শীর্ষে থাকা বসুন্ধরা কিংস। আগামী ১১ এপ্রিল নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে হবে ম্যাচটি।

টানা চার ম্যাচ অজেয় থাকলো রহমতগঞ্জ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্সের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে নবম রহমতগঞ্জ। ৪ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে ব্রাদার্স।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাখালীতে পার্কিং করা বাসে আগুন
মহাখালীতে পার্কিং করা বাসে আগুন
ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ
ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ
বিশ্বকাপ ফাইনালের মারামারি: মলিনার সাজা কমলো, পারদেসের নিষেধাজ্ঞা বহাল
বিশ্বকাপ ফাইনালের মারামারি: মলিনার সাজা কমলো, পারদেসের নিষেধাজ্ঞা বহাল
পদ্মার পানির ন্যায্য হিস্যায় ছাড় নয়, প্রয়োজনে লংমার্চ: আখতার হোসেন
পদ্মার পানির ন্যায্য হিস্যায় ছাড় নয়, প্রয়োজনে লংমার্চ: আখতার হোসেন
সর্বাধিক পঠিত
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি