বেনজিমার জোড়া গোলে জিতলো রিয়াল

স্পোর্টস ডেস্ক
০৬ এপ্রিল ২০১৯, ২২:৪২আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২৩:০২

দুটি গোল বাতিল হলেও দমে যাননি বেনজিমা, করেছেন জোড়া গোল শনিবার রিয়াল মাদ্রিদের হয়ে শততম লা লিগা ম্যাচে ডাগআউটে ছিলেন জিনেদিন জিদান। শিষ্যদের কাছ থেকে জয় উপহার পেয়েছেন ফরাসি কোচ। তারই স্বদেশী করিম বেনজিমার জোড়া লক্ষ্যভেদে ২-১ গোলে জিতেছে রিয়াল।

এইবারের বিপক্ষে শনিবার গোলমুখের সামনে ভয়ঙ্কর ছিলেন বেনজিমা। ফরাসি ফরোয়ার্ড কাঁপিয়ে দিয়েছেন প্রতিপক্ষের রক্ষণ। সব মিলিয়ে চারবার জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোলের খাতায় তার নাম উঠেছে দুইবার।

প্রশংসনীয় পারফরম্যান্স করে রিয়ালকে জেতালেন বেনজিমা। মাত্র ৯ মিনিটে প্রতিপক্ষের জালে বল ঢুকিয়েও উল্লাস করতে পারেননি তিনি। গ্যারেথ বেলের বাড়িয়ে দেওয়া বল লক্ষ্যভেদ করেন রিয়াল ফরোয়ার্ড। কিন্তু অফসাইডের বাঁশি বাজান রেফারি।

২৯ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া বেলের শট গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়। রিয়ালের গোল করতে না পারার হতাশা আরও বেড়ে যায় ৩৯ মিনিটে। তাদের দুই ডিফেন্ডারের ফাঁক গলে এস্কালান্তে বল পাঠান বক্সের মধ্যে। স্বাগতিক গোলরক্ষক কেইলর নাভাসের মাথার উপর দিয়ে বল জালে জড়ান মার্ক কারদোনা। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে ফেরার ১০ মিনিট পর মাদ্রিদ ক্লাব আবারও লক্ষ্যভেদী শটে উল্লাস করতে পারেনি। এবারও কপাল পোড়ে বেনজিমার। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তিতে দেখা যায় অফসাইডে ছিলেন ফরাসি তারকা। এর চার মিনিট পর বেনজিমা দেখা পান কাঙ্ক্ষিত গোলের। মার্কো আসেনসিওর ঠাণ্ডা মাথার ক্রস থেকে ৫৯ মিনিট দিমিত্রোভিচকে পরাস্ত করেন তিনি। ফেরান ১-১ গোলে সমতা।

খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে আবারও গোল উদযাপনে মাতেন বেনজিমা। বেলের বদলি নামা টনি ক্রুস কর্নার থেকে আসেনসিওর সঙ্গে ওয়ান টু পাসের পর মাপা শটে বক্সের মধ্যে বল পাঠান। বক্সের মাঝখান থেকে দুর্দান্ত হেডে রিয়ালকে এগিয়ে দেন বেনজিমা। ক্রুসের অফসাইড ছিল কিনা জানতে রেফারি ভিডিও দেখেন, কিন্তু গোল বহাল ছিল।

৮৭ ও ৮৮ মিনিটে দুইবার গোলের খুব কাছে গিয়েও ব্যর্থ হন বেনজিমা। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে তার শট আঘাত করে গোলপোস্টে। তাতে হ্যাটট্রিক আবারও মুখ ফিরিয়ে নেয় ফরাসি ফরোয়ার্ডের কাছ থেকে।

এই জয়ে ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল। তাদের চেয়ে ১০ ও ২ পয়েন্টে এগিয়ে থেকে পরের ম্যাচে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা (৭০) ও অ্যাতলেতিকো মাদ্রিদ (৬২)। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম