এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০১৯, ০১:০৬আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ০৯:১৮

জেসুসের একমাত্র গোলে ফাইনালে ম্যানসিটি ঐতিহাসিক কোয়াড্রুপল (চার শিরোপা) জয়ের আশা জাগিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি। শনিবার ১-০ গোলে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে তারা।

সেমিফাইনালে ব্রাইটনের বিপক্ষে প্রত্যাশার সেরাটা দিতে পারেনি ম্যানসিটি। ম্যাচের শুরুতে গোল পেলেও তারা বেশ অস্বস্তিতে ছিল বাকি সময়।

মাত্র ৩ মিনিটে কেভিন ডি ব্রুইনের দুর্দান্ত ক্রসে লক্ষ্যভেদী হেড করেন গ্যাব্রিয়েল জেসুস। এই একমাত্র গোলে ২০১৩ সালের পর এফএ কাপ ফাইনাল নিশ্চিত করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

ফাইনালে তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হবে রবিবার ওয়াটফোর্ড ও উলভারহ্যাম্পটনের লড়াই শেষে। এই সেমিফাইনাল বিজয়ীর বিপক্ষে ১৮ মে ওয়েম্বলিতেই শিরোপার জন্য খেলবে ম্যানসিটি।

শুরুতে এগিয়ে গেলেও ব্যবধান ধরে রাখতে বেশ ঘাম ছুটেছে ম্যানসিটির খেলোয়াড়দের। ব্রাইটন কোচ ক্রিস হিউজটন তাদের থামাতে রণকৌশল সাজান। তাতে দ্বিতীয় গোলের দেখা পায়নি সিটিজেনরা। তাছাড়া দ্বিতীয়ার্ধে ব্রাইটন কয়েকবার তাদের রক্ষণে হানা দেয়। কিন্তু সফল হয়নি।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে টটেনহাম হটস্পারের মাঠে নামবে ম্যানসিটি। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম