মোহামেডানকে উড়িয়ে দিলো বসুন্ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৯, ২১:১৩আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২১:৩৫

মোহামেডানের বিপক্ষে জোড়া গোল করেছেন ভিনিসিয়াস বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডানের শোচনীয় অবস্থা কাটলো না। শীর্ষে থাকা বসুন্ধরা কিংস উড়িয়ে দিলো তাদের। রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪-১ গোলের বড় জয় পেয়েছে বসুন্ধরা।

দিনের আরেক ম্যাচে সিলেট জেলা স্টেডিয়ামে মুখোমুখি হয় শেখ রাসেল ক্রীড়া চক্র ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। কোনও দলই পায়নি গোলের দেখা। গোলশূন্য ড্রয়ের পর ১০ ম্যাচ শেষে শেখ রাসেলের অর্জন ২১ পয়েন্ট। তিন নম্বরে তারা।

২৮ পয়েন্ট নিয়ে সবার উপরে বসুন্ধরা। চার পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী (২৪)। ১৪ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা নবম।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরুতে আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচে উত্তেজনা ছড়ায়। ১৯ মিনিটে গোলের দেখা পায় বসুন্ধরা। মার্কোস ভিনিসিয়াস খোলেন গোলমুখ। অবশ্য লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।

২১ মিনিটে ল্যান্ডিং ডারবোর গোলে সমতা ফেরায় মোহামেডান। কিন্তু বিরতিতে যাওয়ার আগে তাদের জালে আরও দুইবার বল পাঠায় বসুন্ধরা। ৩৬ মিনিটে মতিন মিয়ার গোলে এগিয়ে যায় তারা। ভিনিসিয়াস নিজের দ্বিতীয় গোল করেন ৪৩ মিনিটে।

খেলা শেষ হওয়ার আগে চতুর্থ গোল করেন বখতিয়ার দুইশোবেকোভ। ৮৩ মিনিটে গোলদাতার খাতায় নাম লিখেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম