হেরে তিনে ওঠা হলো না আর্সেনালের

স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০১৯, ২১:৫৮আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২১:৫৮

হেরে গেলো আর্সেনাল টটেনহাম হটস্পারকে টপকে তিনে ওঠার সুযোগ হারালো আর্সেনাল। রবিবার এভারটনের মাঠে ১-০ গোলে হেরে গেছে তারা।

মাইকেল কিনের অসুস্থতায় ম্যাচের আগ মুহূর্তে দলে জায়গা পান ফিল জাগেইলকা। এই ডিফেন্ডারের একমাত্র গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য।

ম্যাচের দুই মিনিট পর এভারটনের বক্সে পড়ে যান আলেক্সান্দ্রে ল্যাকাজেত্তে। কুর্ট জোমা করেছেন দাবি করে পেনাল্টির আবেদন জানায় গানাররা। কিন্তু রেফারি কেভিন ফ্রেন্ড তা প্রত্যাখ্যান করেন।

এভারটন এগিয়ে যায় ১০ মিনিটে। লম্বা থ্রোয়ে আর্সেনালের বক্সে বল পান জাগেইলকা, কাছের পোস্ট থেকে লক্ষ্যভেদ করেন তিনি।

দিগনে ও রিচার্লিসনের সমন্বিত চেষ্টায় স্বাগতিকরা ব্যবধান দ্বিগুণ করতে পারতো। কিন্তু আন্দ্রে গোমেসের জোরালো শট গোলবারের উপর দিয়ে যায়।

আর্সেনাল হতাশা নিয়ে শেষ করে প্রথমার্ধ। ২০১৬ সালের মে মাসের পর লিগে প্রথমবার শুরুর ৪৫ মিনিটে একাধিক শট নিতে ব্যর্থ তারা।

দ্বিতীয়ার্ধে অ্যারন রামজি ও পিয়েরে এমেরিক অবেমেয়াংকে মাঠে নামায় আর্সেনাল। কিন্তু তাতেও ভাগ্য বদলায়নি তাদের। বরং অতিথি গোলরক্ষক বার্নড লেনোকে ব্যস্ত থাকতে হয়েছে এভারটনের আক্রমণ ঠেকাতে।

৬০ মিনিটে বড় সুযোগ নষ্ট করেন বার্নার্ড। এভারটন ফরোয়ার্ড লক্ষ্যে শট নেওয়ার আগে হোঁচট খান। তিনি দ্বিতীয় শট নিলেও লেনো সময়মতো তাকে আটকে দেন। ৭২ মিনিটে সিগুর্দসনের শট সহজে হাতে নেন গানার গোলরক্ষক। খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে আবারও লেনোর দারুণ সেভে ব্যবধান দ্বিগুণ করতে পারেননি বার্নার্ড।

তবে ঠিকই টানা তৃতীয় ম্যাচ জিতে আর্সেনালের সেরা চারে টিকে থাকায় বড় ধাক্কা দিয়েছে এভারটন।

৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে আর্সেনাল। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে তিনে টটেনহাম (৬৪)। গানারদের সমান পয়েন্টে পাঁচে চেলসি। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম