জিতেই চলেছে ঢাকা আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৯, ২০:৪১আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২০:৪৬

আবাহনীর দুই গোলদাতা জীবন ও সানডের উল্লাস এবারের এএফসি কাপে দারুণ সূচনা হয়েছে ঢাকা আবাহনীর, নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাবকে তাদেরই মাঠে হারিয়ে দিয়েছে ১-০ গোলে। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেই সাফল্যে উচ্ছ্বসিত দেশের অন্যতম জনপ্রিয় ক্লাব। সোমবার প্রিমিয়ার ফুটবল লিগে তাদের প্রতিপক্ষ ছিল চট্টগ্রাম আবাহনী। দুই আবাহনীর লড়াইয়ে জয় পেয়েছে ঢাকার দলটি। গতবারের লিগ চ্যাম্পিয়নরা জিতেছে ২-০ গোলে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধেই দুই গোল করে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছে ঢাকা আবাহনী। ম্যাচের দশম মিনিটে তরুণ স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন এগিয়ে দিয়েছেন দলকে। ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা।

৩৯ মিনিটে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ রাখেন রেফারি। প্রায় ৪০ মিনিট পর খেলা শুরু হলেও আর গোল হয়নি। বৃষ্টিভেজা মাঠে জয়োল্লাসে মেতে উঠেছে এ মৌসুমের ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা।

এই জয়ে ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ঢাকা আবাহনী। এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। ১০ ম্যাচে ১১ পয়েন্ট সংগ্রহ করা চট্টগ্রাম আবাহনীর অবস্থান অষ্টম।

ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে আরামবাগ ২-১ গোলে বিজেএমসিকে হারিয়েছে। বিজয়ী দলের দুই গোলদাতা পল এমিল ও রবিউল হাসান। পেনাল্টি থেকে বিজেএমসির একমাত্র গোলটি করেছেন স্যামসন ইলিয়াসু।

১১ ম্যাচে ১৯ পয়েন্ট সংগ্রহ করা আরামবাগের অবস্থান পঞ্চম। এক ম্যাচ কম খেলে মাত্র ৩ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে বিজেএমসি।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম