ইংল্যান্ডে ফেরার পরিকল্পনা নেই কৌতিনিয়োর

স্পোর্টস ডেস্ক
০৮ এপ্রিল ২০১৯, ২১:৩৩আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২১:৩৩

ফিলিপে কৌতিনিয়ো বার্সেলোনায় খুব একটা স্বস্তিতে নেই ফিলিপে কৌতিনিয়ো। স্পেনের বেশ কয়েকটি মিডিয়া তাই খবর ছেপেছে, ইংল্যান্ডে ফিরে যেতে পারেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। যদিও তেমন কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন বার্সেলোনা তারকা।

‍ন্যু ক্যাম্পে দ্বিতীয় মৌসুম খেলছেন কৌতিনিয়ো। যদিও এখন পর্যন্ত ধারাবাহিক হতে পারেননি। খোদ সমর্থকদের কাছ থেকেই সমালোচনায় বিদ্ধ হচ্ছেন তিনি। তবে হার মানছেন না, বার্সেলোনার জার্সিতে আরও শিরোপা জেতার স্বপ্ন এই ব্রাজিলিয়ানের।

চলতি মৌসুমে ত্রিমুকুট জেতার সম্ভাবনা আছে বার্সেলোনার। কোপা দেল রে ফাইনাল নিশ্চিতের সঙ্গে লা লিগার শিরোপায় এক হাত দিয়ে রেখেছে কাতালানরা। চ্যাম্পিয়নস লিগে অপেক্ষায় আছে কোয়ার্টার ফাইনালে নামার। ফর্মের তুঙ্গে থাকা স্প্যানিশ চ্যাম্পিয়নদের সঙ্গে আরও শিরোপা চাই কৌতিনিয়োর।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি মিরর’কে তিনি বলেছেন, ‘বার্সেলোনায় এটা আমার দ্বিতীয় মৌসুম। এখানে আমি শিরোপা জিতেছি, আর আমি সবসময়ই উচ্চাকাঙ্ক্ষী খেলোয়াড়। আরও এবং আরও (শিরোপা) চাই।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমি স্পেনে খেলতে চেয়েছি এবং এখন আমি এখানে (স্পেন)। খেলছি স্পেনের সেরা ক্লাবে- আর কী-ই বা চাইতে পারি?’

স্পেনের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে ছাপা হয়েছিল, সামনের গ্রীষ্মের দলবদলে কৌতিনিয়োকে বেচে দেবে বার্সেলোনা। সম্ভাব্য জায়গা হিসেবে প্রিমিয়ার লিগে আবার ফিরে যাবেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। যদিও সেরকম কোনও সম্ভাবনা নেই বলেই জানালেন কৌতিনিয়ো, ‘এই মুহূর্তে আমি শুধু বার্সেলোনার ওপর নজর রাখছি। ফিরে গিয়ে ইংল্যান্ডে খেলার কোনও পরিকল্পনা আমার নেই।’

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে বার্সেলোনা। ম্যাচটি হতে যাচ্ছে কৌতিনিয়োর জন্য বিশেষ। একেবারে ইংল্যান্ডে ফিরে না গেলেও রেড ডেভিলদের বিপক্ষে খেলতে ওল্ড ট্র্যাফোর্ডে ঠিকই ফিরতে হচ্ছে এই ব্রাজিলিয়ানকে। মার্কা

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম