ঢাকায় কলম্বিয়ার দুই নারী ফুটবলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৯, ২০:০৩আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২০:১৩

জেসিকা (বাঁয়ে) ও কাতেরিন আগামী ২২ এপ্রিল শুরু হবে প্রথম বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল। মেয়েদের এই প্রতিযোগিতা আকর্ষণীয় করে তুলতে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তার মধ্যে অন্যতম কলম্বিয়ার দুই নারী ফুটবলারকে ঢাকায় নিয়ে আসা।

বুধবার ঢাকায় আসা কলম্বিয়ার দুই ফুটবলার হলেন জেসিকা উর্তাদো এবং কাতেরিন ফাবিওলা কাস্ত্রো মুনোস। এর মধ্যে কাতেরিন ২০১১ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলেছিলেন।

তিন দিনের সফরে দুই অতিথি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এবং বাংলাদেশের নারী ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া ইউনিসেফ পরিচালিত একটি স্কুলের ছাত্রীদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন তারা।

এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলকে সামনে রেখে দুই কলম্বিয়ান নারী ফুটবলার ঢাকায় এসেছেন। তারা আমাদের নারী ফুটবলারদের সঙ্গে সময় কাটানো ছাড়াও কয়েকটি  কর্মসূচিতে অংশ নেবেন।’

বঙ্গমাতা গোল্ডকাপে অংশ নেবে ছয়টি দল। ‘এ’ গ্রুপে খেলবে লাওস, মঙ্গোলিয়া ও তাজিকিস্তান। ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী কিরগিজস্তান ও সংযুক্ত আরব আমিরাত।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক