৮ ম্যাচ নিষিদ্ধ ডিয়েগো কোস্তা

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০১৯, ১৬:৫৭আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৭:০৫

এই লাল কার্ডেই ডিয়েগো কোস্তা নিষিদ্ধ হয়েছেন ৮ ম্যাচ রেফারিকে অকথ্য ভাষায় গালি দিয়েছিলেন ডিয়েগো কোস্তা। বড় শাস্তিই অপেক্ষা করছিল স্প্যানিশ স্ট্রাইকারের জন্য। কঠিন শাস্তি পেলেনও তিনি। স্প্যানিশ ফুটবল ফেডারেশন কোস্তাকে ৮ ম্যাচ নিষিদ্ধ করেছে।

গত সপ্তাহান্তে বার্সেলোনার বিপক্ষে অ্যাতলেতিকো মাদ্রিদের গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারি হেসুস গিল মানসানোকে বাজে ভাষায় অপমান করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কোস্তাকে। অপরাধের মাত্রা তীব্র হওয়ায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাকে ৮ ম্যাচ নিষিদ্ধ করেছে। রেফারি মানসানোর দাবি, অ্যাতলেতিকো মাদ্রিদ স্ট্রাইকার ‘মা তুলে গালি দিয়েছেন’। যদিও কোস্তা তার দাবি প্রত্যাখ্যান করেছিলেন।

তাতে অবশ্য শেষ রক্ষা হলো না। ম্যাচ পরিচালকের সঙ্গে বাজে আচরণ করার প্রমাণ মেলায় কঠিন শাস্তি পেয়েছেন কোস্তা। বার্সেলোনার বিপক্ষে ন্যু ক্যাম্পের ম্যাচের ২৮ মিনিটে রেফারি ফাউলের বাঁশি বাজালে তার দিকে তেড়ে আসেন কোস্তা। রেফারির মুখের সামনে গিয়ে তাকে চিৎকার করতেও দেখা গেছে। ওই পরিস্থিতিতে অপরাধটা গুরুতর হওয়ায় মানসানো দেখান লাল কার্ড।

বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি ২-০ গোলে হেরে যাওয়ায় লা লিগার শিরোপার স্বপ্ন একরকম শেষই হয়ে গেছে অ্যাতলেতিকোর। এখন আবার এলো কোস্তার নিষেধাজ্ঞা। ৮ ম্যাচ নিষিদ্ধ হওয়ার চলতি মৌসুমে আর খেলা হচ্ছে না এই স্ট্রাইকারের। কারণ লিগে অ্যাতলেতিকোর বাকি আছে মোটে ৭ ম্যাচ। তাছাড়া চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রে থেকে মাদ্রিদের ক্লাবটি বিদায় নিয়েছে আগেই। বিবিসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম