তিন সপ্তাহ ছিটকে যাওয়ার শঙ্কায় রামোস

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০১৯, ১৯:১৯আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ০০:৩৫

তিন সপ্তাহ ছিটকে যাওয়ার শঙ্কায় রামোস লেগানেসের মাঠে পরের ম্যাচে নামছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে অধিনায়ক সের্হিও রামোসকে পাচ্ছে না তারা।

এমনকি তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন জানা গেছে।

ক্লাব তাদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে জানায়, ‘রিয়াল মাদ্রিদের চিকিৎসকরা আমাদের খেলোয়াড় সের্হিও রামোসের পরীক্ষা করেছে। তার বাঁ পায়ে গ্রেড ওয়ান চোট ধরা পড়েছে। তার পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।’

মার্কা জানায়, এই ধরনের ইনজুরিতে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ৩৩ বছর বয়সী ডিফেন্ডারকে। গত জানুয়ারিতে ভিয়ারিয়ালের বিপক্ষে একই চোটে পড়েন গ্যারেথ বেল।

লা লিগায় ৭ ম্যাচ হাতে রেখে টেবিলের তিন নম্বরে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে (৭৩) ১৩ পয়েন্ট পেছনে তারা। খালি হাতেই এই মৌসুম শেষ করতে হচ্ছে রিয়ালকে।

চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা শেষ ষোলোতে বিদায় নিয়েছে। কোপা দেল রেতেও তারা সেমিফাইনালে হেরেছে বার্সেলোনার কাছে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম