খেলোয়াড়দের নিয়ে গর্বিত টটেনহাম কোচ

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০১৯, ১৩:০৭আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৩:০৭

খেলোয়াড়দের নিয়ে গর্বিত পচেত্তিনো শেষ মুহূর্তে ম্যানসিটির গোলে ডাগআউটে যন্ত্রণায় কাতর ছিলেন মাউরিসিও পচেত্তিনো, কিন্তু ভিএআর নাটকে সেটা রূপ নেয় চরম উচ্ছ্বাসে। ৪-৩ গোলে হেরে গেলেও অ্যাওয়ে গোলের বিচারে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে ওঠে টটেনহাম হটস্পার। তারকাদের ছাড়াই এই সাফল্যে বিমোহিত স্পার কোচ। খেলোয়াড়দের নিয়ে গর্বিত তিনি।

৭৩ মিনিটে ফের্নান্দো লরেন্তের গোলে দুই লেগের লড়াইয়ে এগিয়ে যায় টটেনহাম। তার হ্যান্ডবল হয়েছে এমন অভিযোগে ভিএআর দেখেও গোলের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি। কিন্তু শেষ মুহূর্তে রহিম স্টারলিংয়ের গোলে স্পারদের নিস্তব্ধ করে ম্যানসিটি। তবে ভিএআর সিদ্ধান্তে সেটা বাতিল হয় অফসাইডের কারণে। তাতেই ক্ষণিকের মধ্যে হতাশ স্পাররা ফেটে পড়ে উচ্ছ্বাসে।

৪-৪ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে তারা মুখোমুখি হবে আয়াক্সের। চোটে এই ম্যাচে ছিলেন না হ্যারি কেইন, এরিক ডায়ার ও হ্যারি উইঙ্কস। বিরতির আগে চোটে পড়ানো মুসা সিসোকো। এই দল নিয়েই দুর্দান্ত লড়াইয়ে সফল স্পাররা। পচেত্তিনো উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, ‘আমি খুব খুশি। এমন রাতে, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় এধরনের জয়। প্রত্যেকের প্রচেষ্টায় আমি খুব গর্বিত। তারা বীর। এই মৌসুমে যা ঘটেছে, সব ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠা; তারা অনেক প্রশংসার দাবিদার।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী