‘বার্সেলোনাকে হারাতে পারে লিভারপুল’

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০১৯, ১১:৫২আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১১:৫২

বার্সাকে হারাতে আত্মবিশ্বাসী লিভারপুল ন্যু ক্যাম্পে আগের অভিজ্ঞতা সুখের না হলেও জেমস মিলানের বিশ্বাস, চ্যাম্পিয়নস লিগ ফেভারিট বার্সেলোনাকে সেমিফাইনালে হারাতে পারবে লিভারপুল।

প্রথম লেগে আগামী ৩০ এপ্রিল ন্যু ক্যাম্পে কাতালানদের মুখোমুখি হবে লিভারপুল। এনিয়ে তৃতীয়বার বার্সেলোনার মাঠে নামবেন মিলনার। ২০১৪ ও ২০১৫ সালে ম্যানসিটির হয়ে ন্যু ক্যাম্পে খেলেন তিনি, কিন্তু হারের হতাশা নিয়ে ঘরে ফিরেছিলেন। তৃতীয়বার ভাগ্য সহায় হবে বিশ্বাস তার।

পোর্তোকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল। মিলনারের দৃঢ় বিশ্বাস, ইয়ুর্গেন ক্লপের অধীনে যে কোনও প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সামর্থ্য রাখে তারা। তিনিত বলেছেন, ‘আমরা বার্সাকে হারাতে পারি। কিন্তু জানি সেটা হবে খুব কঠিন।’

ন্যু ক্যাম্পে আগের দুইবারের অভিজ্ঞতার মুখোমুখি এবার হতে হবে না আশাবাদী মিলনার, ‘সিটির সঙ্গে নকআউট পর্বে ওখানে দুইবার খেলেছি এবং ফল ভালো ছিল না। তাই আশা করি তৃতীয়বার ভাগ্য আমার সহায় হবে।’

লিভারপুলের কৌশল বার্সাকে সমস্যায় ফেলবে মনে করেন এই ৩৩ বছর বয়সী খেলোয়াড়, ‘তারা শক্তিশালী একটি দল এবং ন্যু ক্যাম্প কঠিন একটা জায়গা। কিন্তু আমি মনে করি না আমরা যে কৌশলে খেলি তেমন দলের সঙ্গে খুব বেশি তারা খেলেছে। ম্যাচটা কঠিন হবে।’

দল আত্মবিশ্বাসী হয়ে খেললে যে কোনও কিছু সম্ভব বললেন মিলনার, ‘গত কয়েকটা মৌসুম চ্যাম্পিয়নস লিগে আমরা যেসব দলকে হারিয়েছি তাতে পরের ম্যাচ কতটা কঠিন না ভেবে আত্মবিশ্বাসী থাকতে হবে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম