তবু গার্দিওলাই তার চোখে সেরা কোচ

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০১৯, ১০:৪০আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১০:৪৪

গার্দিওলার (ডানে) প্রশংসা ঝরেছে ভালভারদের কণ্ঠে চ্যাম্পিয়নস লিগে আরেকবার ব্যর্থ পেপ গার্দিওলা। টটেনহামের বিপক্ষে হেরে ইউরোপিয়ান প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে স্প্যানিশ কোচের দল ম্যানচেস্টার সিটি। এরপরও বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদের চোখে গার্দিওলাই ‘সেরা’।

চ্যাম্পিয়নস লিগে ‘অল ইংলিশ’ কোয়ার্টার ফাইনালে টটেনহামের বিপক্ষে অ্যাওয়ে গোলে হেরে বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি। শেষ মিনিটে ভিএআর-এর সিদ্ধান্তে বাতিল হওয়া গোলে ছিটকে যায় গার্দিওলার ম্যানসিটি। তাতে ইউরোপিয়ান প্রতিযোগিতায় আরেকবার ব্যর্থ হলেন বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে সফল কোচ। কাতালান ক্লাবটি ছাড়ার পর এখনও পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি গার্দিওলার।

এরপরও ম্যানসিটি কোচকে সেরা মানছেন ভালভারদে। বার্সেলোনা কোচের মতে, ‘চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ার পরও নিঃসন্দেহে সেরা কোচ গার্দিওলা।’ শুক্রবারের সংবাদ সম্মেলনে গার্দিওলাকে সমর্থন দেওয়া ভালভারদে একই সঙ্গে কথা বলেছেন ফিলিপে কৌতিনিয়োর গোল উদযাপন প্রসঙ্গেও।

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে চমৎকার গোলের পর দুই কানে আঙুল দিয়ে তার উদযাপন নিয়ে জন্ম নেয় বিতর্ক। যা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা। যদিও সমালোচনার কারণ খুঁজে পাচ্ছেন না বার্সেলোনা কোচ, ‘গোলের পর তার সম্মান পাওয়ার কথা, অথচ লোকজন তার চমৎকার গোল নিয়ে কথা না বলে এইসব আলোচনা করছে, যেটা দেখে আমি বিস্মিত। এটা কোনোভাবেই কাউকে অসম্মান করে না।’

সঙ্গে যোগ করেছেন, ‘একজন খেলোয়াড় যখন লক্ষ্যভেদ করে, তখন সে অন্য যে কোনও সময়ের চেয়ে আত্মবিশ্বাসী থাকে। আমরা যে কোনও মুহূর্তে সমালোচনার মুখে পড়তে পারি, আর সেটার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম