মোনাকোর বিপক্ষে ফিরছেন নেইমার!

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০১৯, ১৭:৩৩আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৭:৩৩

নেইমার পায়ের চোটে দীর্ঘদিন বাইরে থাকার পর মাঠে ফিরতে মরিয়া নেইমার, বললেন প্যারিস সেন্ত জার্মেই কোচ থোমাস টুখেল। রবিবার মোনাকোর বিপক্ষে নাকি দেখা যাবে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে!

গত ২৩ জানুয়ারি ফরাসি কাপে স্ত্রাসবুর্গের বিপক্ষে জয়ের ম্যাচে নেইমারের মেটাটারসালে পুরানো আঘাত ফিরে আসে। তারপর থেকে মাঠে দেখা যায়নি তাকে। এই লিগ ওয়ান মৌসুমে ১৩ গোল করা নেইমার গত কয়েক সপ্তাহ ধরে ট্রেনিং করছেন। তবে পুরো ফিটনেস উদ্ধার করতে পারেননি।

পিএসজি কোচ জানালেন, নেইমারের মাঠে ফেরা এখন সময়ের ব্যাপার। মোনাকোর বিপক্ষে জিতলেই শিরোপা নিশ্চিত করবে প্যারিস ক্লাব। এই ম্যাচেই তাকে মাঠে থেকে উৎসব করার সুযোগ দিতে চান টুখেল।

সংবাদ সম্মেলনে পিএসজি কোচ বলেছেন, ‘আমাদের অপেক্ষা করতে হবে, আরও দুটি ট্রেনিং সেশন বাকি আছে। হয়তো রবিবারই হতে পারে, আমি আশা করি। আমাদের সঙ্গে অনেক অনুশীলন করেছিল নেইমার, অনেক খেটেছে। সে মাঠে ফিরতে মরিয়া এটা স্পষ্ট, ট্রেনিংয়ের সময় সেটা দেখিয়েছে সে। আমি বুঝতে পারছি নেইমার ভীত নয়, আত্মবিশ্বাসী। ট্রেনিং ম্যাচে দারুণ করেছে সে।’

গত তিন ম্যাচ ধরে জয়ের মুখ দেখেনি পিএসজি। স্ত্রাসবুর্গের সঙ্গে ড্রর পর লিঁল ও নঁতের কাছে হেরেছে তারা। তাতে শিরোপা উৎসবের প্রস্তুতি নিয়ে মাঠে নেমেও হতাশ হতে হয়েছে গতবারের চ্যাম্পিয়নদের। একই পরিণতি হোক মোনাকোর বিপক্ষে চায় না তারা, অষ্টম লিগ ওয়ান শিরোপার স্বাদ পেতে চায় তারা রবিবার। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম