সোসিয়েদাদকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০১৯, ১০:০৪আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১০:০৭

২৬তম লা লিগা শিরোপার আরও কাছে বার্সা রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ন্যু ক্যাম্পে ২-১ গোলের ঘাম ঝরানো জয়ে লা লিগা শিরোপার আরও কাছে পৌঁছালো বার্সেলোনা। দুই ডিফেন্ডার ক্লেমেন্ত লংলে ও জোর্দি আলবার গোলে ৯ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে শীর্ষে তারা।

৩৩ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে এক নম্বরে বার্সা। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদ শনিবার আগের ম্যাচে ১-০ গোলে হারায় এইবারকে, ৬৮ পয়েন্ট তাদের।

সোসিয়েদাদের জমাট রক্ষণভাগ ভেঙে বার্সা প্রথম গোল করে প্রথমার্ধের শেষ মুহূর্তে। ৪৫ মিনিটে উসমান দেম্বেলের কর্নার থেকে দুর্দান্ত হেডে কাতালানদের জার্সিতে লিগের প্রথম গোল করেন লংলে।

সোসিয়েদাদও গোল শোধে মরিয়া হয়ে ওঠে। দ্বিতীয়ার্ধে তারা ফেরায় সমতা। ৬২ মিনিটে মিকেল মেরিনোর চমৎকার পাস থেকে হুয়ানমি পরাস্ত করেন মার্ক আন্দ্রে টের স্টেগেনকে।

অবশ্য দুই মিনিট লেগেছে বার্সার জবাব দিতে। ৬৩ মিনিটে লিওনেল মেসির বাড়ানো বলে বাঁকানো শটে দলকে এগিয়ে দেন আলবা।

লা লিগায় বার্সা ২৬তম শিরোপা নিশ্চিত করবে মঙ্গলবার আলাভেস ও শনিবার লেভান্তেকে হারালে। অবশ্য এই সপ্তাহেই স্প্যানিশ ফুটবলে তাদের শ্রেষ্ঠত্ব অর্জন হতে পারে, যদি তারা আলাভেসকে হারায় এবং পরদিন অ্যাতলেতিকো হেরে যায় ভ্যালেন্সিয়ার কাছে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী