জুভেন্টাসে রোনালদোর থাকা ‘১ হাজার ভাগ’ নিশ্চিত

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০১৯, ১১:২৩আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১১:২৩

রোনালদোর উচ্ছ্বাস জুভেন্টাসে ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটালেন ক্রিস্তিয়ানো রোনালদো। ফুটবল ক্যারিয়ারে প্রথমবার সিরি ‘এ’ শিরোপা নিশ্চিত করার পর তিনি জানালেন, জুভেন্টাসেই থাকছেন তিনি।

চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোতে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করে জুভেন্টাসকে কোয়ার্টার ফাইনালে তোলেন রোনালদো। ম্যাচ শেষে বলেছিলেন, ইউরোপিয়ান মঞ্চে শিরোপা জেতার জন্যই তুরিন ক্লাব তার সঙ্গে চুক্তি করেছে। কিন্তু এই মিশনে সফল হননি পর্তুগিজ ফরোয়ার্ড।

গত মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে আয়াক্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছে জুভেন্টাসকে। দলের সঙ্গে হতাশ হয়েছেন রোনালদোও। একই সঙ্গে গুঞ্জন ওঠে তুরিন ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে। চ্যাম্পিয়নস লিগ থেকে আগেভাগে ক্লাবের বিদায়ে নাকি চলে যাচ্ছেন তিনি! অবশ্য কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি জানান, রোনালদো জুভেন্টাসের ভবিষ্যৎ।

শনিবার ফিওরেন্তিনাকে হারিয়ে টানা অষ্টম সিরি ‘এ’ জেতার পর রোনালদোও জানালেন কোথাও যাচ্ছেন না তিনি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ম্যাচ শেষে বলেছেন, ‘পরের মৌসুমে আমি জুভেন্টাসে থাকবো কিনা? এক হাজার ভাগ।’

জুভেন্টাসের সঙ্গে ইতালিয়ান সুপার কাপ ও লিগ জেতায় উচ্ছ্বসিত রোনালদো। প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি ‘এ’ ট্রফির স্বাদ পেলেন তিনি। নতুন ক্লাবে নিজের অর্জন নিয়ে বলেছেন, ‘আমার মতে এই মৌসুম ছিল দারুণ এবং আমি ভালোভাবে মানিয়ে নিয়েছি। স্কুদেত্তো ও সুপার কাপ জিতেছি আমরা, এই সাফল্য কিন্তু খুব সহজ নয়।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম