লিঁলের ড্রয়ে ফ্রান্সের চ্যাম্পিয়ন পিএসজি

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০১৯, ২১:৫১আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ২১:৫১

লিঁলের ড্রয়ে ফ্রান্সের চ্যাম্পিয়ন পিএসজি লিগ ওয়ানে শিরোপা উৎসবের অপেক্ষা ফুরালো প্যারিস সেন্ত জার্মেইর। গত তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়ায় চ্যাম্পিয়ন হওয়ার ক্ষণ বারবার পিছিয়েছে। তবে রবিবার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিঁল ড্র করায় টানা দ্বিতীয়বার ফ্রান্সের শ্রেষ্ঠত্ব অর্জন করলো প্যারিসের দলটি।

গত এক সপ্তাহে লিগের দুটি ম্যাচ হেরেছিল পিএসজি। যার একটি ছিল লিঁলের কাছে। ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা। সবশেষ ম্যাচে নঁতের কাছেও তারা হারে ৩-২ গোলে। তাতে টানা তিন ম্যাচ ধরে শিরোপা জয়ের উদযাপন পেছাতে থাকে।

রবিবার রাতেই মোনাকোর বিপক্ষে পার্ক দে প্রিন্সেসে নামছে পিএসজি। ওই ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হতো তারা। কিন্তু মাঠে নামার আগেই শুনলো সুসংবাদ। দ্বিতীয় স্থানে থাকা লিঁল গোলশূন্য ড্র করেছে তুঁলোর সঙ্গে।

৩৩ ম্যাচে ৬৫ পয়েন্ট লিঁলের। ৩২ ম্যাচ খেলে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা পিএসজিকে আর কোনোভাবে ছুঁতে পারবে না তারা। আর তাতেই ট্রফিটা ধরে রাখা নিশ্চিত করেছে থোমাস টুখেলের দল। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক