হ্যাটট্রিক করে রিয়ালকে জেতালেন বেনজিমা

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০১৯, ২২:৩০আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ২২:৩৩

হ্যাটট্রিক করে বেনজিমার উচ্ছ্বাস লা লিগা মৌসুমের শেষ দিকে গোলমুখের সামনে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন করিম বেনজিমা। আগের চার ম্যাচে ৫ গোল করা এই ফরাসি ফরোয়ার্ড রবিবার হ্যাটট্রিক করে জেতালেন রিয়াল মাদ্রিদকে।

সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-০ গোলে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়েছে রিয়াল। ৩৩ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নিজেদের অবস্থান আরও শক্ত করলো তারা।

এনিয়ে লিগে শেষ ৫ ম্যাচে ৮ গোল করলেন বেনজিমা। এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় তার গোল ৩০টি। আর লা লিগায় ২১ গোল করে লুই সুয়ারেসকে (২০) টপকে শীর্ষ গোলদাতার তালিকায় দুইয়ে উঠে গেছেন তিনি।

গ্যারেথ বেলকে বেঞ্চে বসিয়ে একাদশ সাজান জিনেদিন জিদান। বেনজিমার সঙ্গে আক্রমণে ছিলেন লুকাস ভাসকেস ও মার্কো আসেনসিও। প্রথমার্ধে কোনও দলই সুযোগ তৈরি করতে পারেনি।

বিরতির পরই খুলে যায় গোলমুখ। ৪৭ মিনিটে আসেনসিওর ক্রস থেকে দারুণ হেডে গোলরক্ষক ইয়াগো হেরেরিনকে পরাস্ত করেন বেনজিমা। অতিথিরা তাদের রক্ষণে কোনও ধরনের ভীতি তৈরি করতে পারেনি। বরং ৭৬ মিনিটে লুকা মদরিচের ক্রস থেকে আরেকটি হেডে লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড।

ইনজুরি সময়ে বেলের দারুণ চেষ্টা ঠেকাতে গিয়ে পেরে ওঠেননি হেরেরিন। সামনের দিকে এগিয়ে আসা বিলবাও গোলরক্ষককে বোকা বানিয়ে বেনজিমার কাছে বল পাঠান ওয়েলস ফরোয়ার্ড। ফ্রান্সের তারকা সুযোগ নষ্ট করেননি, সহজে হ্যাটট্রিক পূর্ণ করেন। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম