রিয়াল মাদ্রিদে যাওয়ার প্রশ্নে ‘নীরব’ এমবাপে

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০১৯, ১৮:০৩আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৮:০৪

কাইলিয়ান এমবাপে তার রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে অনেকদিন থেকে। একই প্রশ্নের মুখে কাইলিয়ান এমবাপেকে পড়তে হচ্ছে বারবার। আরেকবার যখন স্প্যানিশ ক্লাবে তার যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে, তখন প্রশ্নটা এড়িয়ে গেলেন ফরাসি ফরোয়ার্ড।

রবিবার মোনাকোর বিপক্ষে ফরাসি লিগ ওয়ান ম্যাচে নেমেছিল প্যারিস সেন্ত জার্মেই। সাবেক ক্লাবের বিপক্ষে ৩-১ গোলের জয়ের পথে এমবাপে করেছেন হ্যাটট্রিক। এই ম্যাচে নামার আগেই অবশ্য লিগ ওয়ানের চ্যাম্পিয়ন হওয়াটা নিশ্চিত হয়ে গিয়েছিল পিএসজির। রবিবার দিনের আগের ম্যাচে তোলুসের সঙ্গে লিল ড্র করায় মাঠে না নেমেই চ্যাম্পিয়ন হয়ে যায় প্যারিসের ক্লাবটি।

এরপরই ২০ বছর বয়সী ফরোয়ার্ডের হ্যাটট্রিকে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়াটা রাঙিয়ে নেন পিএসজি। দুর্দান্ত পারফরম্যান্সের পর তার কাছে রিয়ালে যাওয়ার গুঞ্জনের বিষয়ে প্রশ্ন আসে। এই প্রসঙ্গে কোনও কথা বলতে রাজি হননি বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে তার স্বদেশি জিনেদিন জিদানের কাজে নজর রাখছেন ঠিকই।

‘কানাল প্লাস’কে এমবাপে বলেছেন, ‘আমি এখানে (পিএসজি) আছি। একটা প্রজেক্টের সঙ্গে আমি আছি। জিজু (জিদান) ওখানে থাকায় রিয়াল মাদ্রিদের জন্য খুব ভালো হয়েছে। এটা ঠিক, তার প্রতি মুগ্ধতা আমার সবসময় আছে।’

মোনাকোর বিপক্ষে হ্যাটট্রিকে নতুন এক কীর্তি গড়েছেন এমবাপে। ১৯৮৯-৯০ মৌসুমে জ্যঁ-পিয়েরি পাপিঁর পর প্রথম খেলোয়াড় হিসেবে ফরাসি লিগ ওয়ানে ৩০ গোল করলেন এমবাপে। স্বভাবতই এই রেকর্ডে খুশি এমবাপে, তবে গোল সংখ্যা বাড়িয়ে নেওয়ার লক্ষ্য তার, ‘সবশেষ খেলোয়াড় হিসেবে ৩০ গোল করেছিল পাপিঁ? আমি জানি। তবে মৌসুম এখনও শেষ হয়ে যায়নি, তাই সংখ্যাটা আরও বাড়িয়ে নেওয়া সম্ভব আমার পক্ষে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক