কিরগিজস্তানের জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৯, ২০:৩৫আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২০:৩৫

কিরগিজ মেয়েদের গোলের উল্লাস সেমিফাইনালের জন্য গ্রুপের শেষ ম্যাচের অপেক্ষায় থাকতে হলো না বাংলাদেশকে। বঙ্গমাতা অনূর্ধ-১৯ আন্তর্জাতিক ফুটবলের উদ্বোধনী ম্যাচে মৌসুমী-স্বপ্নাদের দল ২-০ গোলে হারিয়েছিল সংযুক্ত আরব আমিরাতকে। বুধবার কিরগিজস্তান একই প্রতিপক্ষকে হারিয়েছে ২-১ গোলে।

তাই ‘বি’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ ও কিরগিজস্তান। আগামী শুক্রবার গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় কিরগিজস্তান। ফরোয়ার্ড বোরোনবেকোভা আইজানের কর্নার বুঝতেই পারেননি আমিরাতের গোলকিপার। তাকে ফাঁকি দিয়ে বল সরাসরি চলে যায় জালে।  

১৭ মিনিটে আবার কিরগিজ মেয়েদের লক্ষ্যভেদ। কর্নার থেকেই হেড করে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার ইরিসবেক কেনজেবুবু।

দুই গোলে পিছিয়ে পড়ার পর আক্রমণে ওঠে আমিরাত। ৩৮ মিনিটে বক্সের মধ্যে কিরগিজস্তানের এক ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টি পায় মধ্যপ্রাচ্যের দলটি। সুযোগটা কাজে লাগিয়ে ব্যবধান কমিয়ে নিয়ে আসেন মিডফিল্ডার শাদাদ আলজারকান।

৬৮ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল আমিরাত। কিন্তু আরেকটি পেনাল্টি পেলেও তারা কাজে লাগাতে পারেনি। মিডফিল্ডার মৌজা আলী হাসানের শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

৮৭ মিনিটে আইজান লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় কিরগিজস্তান। তবে প্রতিপক্ষকে রুখে দিয়ে জয় নিয়েই মাঠ ছাড়ে মধ্য এশিয়ার দেশটি।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের