ফরাসি লিগে প্রথম মহিলা রেফারি

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০১৯, ২২:৫১আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২২:৫১

ফরাসি লিগ ওয়ানে প্রথম মহিলা রেফারি হতে যাচ্ছেন স্তেফানি ফ্রাপার্ত ফ্রান্সের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা লিগ ওয়ান। পুরুষ ফুটবলের এই প্রতিযোগিতায় প্রথমবার কোনও মহিলাকে দেখা যাবে ম্যাচ রেফারির ভূমিকায়। রবিবার ফরাসি লিগের নতুন এই ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে ফুটবল বিশ্ব।

ফ্রান্সের সর্বোচ্চ পর্যায়ের এই প্রতিযোগিতায় প্রথম মহিলা রেফারি হিসেবে দায়িত্ব সামলাবেন স্তেফানি ফ্রাপার্ত। ২০১৪ সাল থেকে ‘লিগ টু’-এর রেফারি হিসেবে কাজ করা ফ্রাপার্তকে ‘প্রোমোশন’ দিয়ে সর্বোচ্চ পর্যায়ে সুযোগ দিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। রবিবার অ্যামিওঁ ও স্ত্রাসবুর্গের ম্যাচে লিগ ওয়ান ইতিহাসের প্রথম মহিলা রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করবেন তিনি।

ফ্রান্সের শীর্ষ পর্যায়ের ফুটবলে কোনও মহিলার ‘ম্যাচ অফিসিয়াল’ হওয়ার ঘটনা প্রথম নয়। ১৯৯৬ সাল থেকে শুরু করে ২০০৭ সালে অবসরে যাওয়ার আগ পর্যন্ত সহাকারী রেফারির দায়িত্ব পালন করেছিলেন নেলি ভিয়েনোত। অবশ্য রেফারির দায়িত্বে কোনও মহিলাকে দেখার ঘটনা ঘটছে যাচ্ছে প্রথমবার।

২০২০ সালে মহিলাদের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে ফ্রান্সে। ধারণা করা হচ্ছে, আয়োজক দেশ হিসেবে নিজেদের রেফারি রাখতেই এফএফএফ লিগ ওয়ানে ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে ফ্রাপার্তকে। বিশ্বকাপে ভিএআর-এর ব্যবহার থাকায় প্রযুক্তি সম্পর্কে ভালোভাবে জানতে তাকে মৌসুমের শেষ দিকে রেফারি হিসেবে নিয়োগ দিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম