সালাহ-মানের জোড়ায় আবারও শীর্ষে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০১৯, ১০:৫১আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১১:০৬

মোহাম্মদ সালাহ ও সাদিও মানে দুজনই করেছেন জোড়া লক্ষ্যভেদ প্রিমিয়ার লিগের এবারের আসরের শিরোপার উত্তেজনা বেড়েই চলছে। শীর্ষস্থান হাতবদল হওয়ার দৃশ্য শেষ হচ্ছে না কিছুতেই। ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে আবারও ইংলিশ লিগের শীর্ষে ফিরেছে লিভারপুল। শুক্রবার মোহাম্মদ সালাহ ও সাদিও মানের জোড়া লক্ষ্যভেদে হাডার্সফিল্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে অলরেডস।

এই জয়ে ৩৬ খেলায় ৯১ পয়েন্ট নিয়ে ম্যানসিটিকে সরিয়ে শীর্ষে বসেছে লিভারপুল। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া ম্যানসিটির এক ম্যাচ কম খেলে ৮৯ পয়েন্ট। রবিবারই আবার শীর্ষে ফিরতে পারে সিটিজেনরা, এদিন বার্নলির মাঠে খেলতে যাবে পেপ গার্দিওলার দল।

বুধবার ম্যানচেস্টার ডার্বি জিতে শীর্ষে উঠেছিল ম্যানসিটি। তাতে চাপে তৈরি হয় লিভারপুলের ওপর। যদিও ঘরের মাঠ অ্যানফিল্ডে হাডার্সফিল্ডের বিপক্ষে পারফরম্যান্সে তার এতটুকু আঁচ পাওয়া যায়নি। অ্যানফিল্ডের দর্শকরা নড়েচড়ে বসার আগেই এগিয়ে যায় লিভারপুল। মাত্র ১৫ সেকেন্ডে লক্ষ্যভেদে করেন নবি কেইটা। প্রিমিয়ার লিগে লিভাপুলের ইতিহাসের দ্রুততম গোল এটি।

শুরুতেই এগিয়ে যাওয়ার সুবিধা কাজে লাগাতে একের পর এক আক্রমণ চালাতে থাকে স্বাগতিকরা। ২৩ ‍মিনিটে ‍চমৎকার হেড থেকে ব্যবধান দ্বিগুণ করেন মানে। আর বিরতিতে যাওয়ার আগমুহূর্তে সালাহ জাল খুঁজে পেলে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে থাকে লিভারপুল।

বিরতি থেকে ঘুরে এসেও আক্রমণ সচল রাখে স্বাগতিকরা। চতুর্থ গোল পেতে বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি। ৬৬ মিনিটে মানে নিজের দ্বিতীয় গোল পেলে জয় একরকম নিশ্চিত করে ফেলে ইয়ুর্গেন ক্লপের দল। যার আনুষ্ঠানিকতা সারেন সালাহ ৮৩ মিনিটে দ্বিতীয়বার জাল খুঁজে পেলে।

এই জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে আবারও ম্যানসিটির ওপর চাপ তৈরি করে রাখলো লিভারপুল। একই সঙ্গে দাপুটে পারফরম্যান্সে সতর্কবার্তা পাঠিয়ে রাখলো বার্সেলোনাকে। বুধবার কাতালানদের বিপক্ষেই যে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে মাঠে নামাবে লিভারপুল। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম